সৌরভ-জয়ের সঙ্গে বৈঠক, ভারতীয় দলের পরবর্তী কোচ হয়তো রাহুল দ্রাবিড়

মুম্বই: টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের দায়িত্ব হয়তো নিতে চলেছেন রাহুল দ্রাবিড়। ২০২৩ সাল পর্যন্ত তাঁকে দায়িত্ব দিতে পারে বিসিসিআই। এমনই খবর সূত্র মারফৎ। আর এরই মধ্যে জল্পনা বাড়িয়েছে দ্রাবিড়ের সঙ্গে সৌরভ এবং জয় শাহের বৈঠক।

শুক্রবার রাতে দুবাইয়ে আইপিএল ফাইনালের পর জানা যায়, এ বিষয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ বৈঠক করেছেন রাহুলের সঙ্গে। সেই বৈঠকেই ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দেওয়ার জন্য রাহুলকে রাজি করানো হয়।

তবে এখনও বিসিসিআই-এর তরফে এ বিষয়ে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে জল্পনা আরও বাড়ছে। মনে করা হচ্ছে যে রাহুলের সহকারী হিসেবে বোলিং কোচ হিসেবে যোগ দিতে পারেন পরশ মামব্রে।

উল্লেখ্য, গত জুলাইয়ে ভারতের দ্বিতীয় সারির দলের শ্রীলঙ্কা সফরে কোচ হয়ে গিয়েছিলেন দ্রাবিড়। টি-২০ সিরিজটা হারলেও ভারতীয় এক দিনের সিরিজ জিতে যায়। এর পরেই জল্পনা তৈরি হয় দ্রাবিড়ের ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে।



from KhaborOnline https://ift.tt/3AYgPB7

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts