পাক বাহিনীর হামলায় নিহত শীর্ষ নেতা আখুন্দজাদা, জানাল তালিবান

কাবুল: আফগানিস্তানে বর্তমান তালিবান সরকারের মাথায় তাঁকে বসানোর কথা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু তিনি কোথায় আছেন বা আদৌ বেঁচে আছেন কি না, তা নিয়ে অনেক প্রশ্নই উঠছিল। শেষমেশ তালিবান নেতৃত্বই জানালেন, গত বছর পাকিস্তান সেনার একটি আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছে শীর্ষ তালিবান নেতা হিবাতুল্লা আখুন্দজাদার।

এ বার প্রবীণ তালিবান নেতা আমির আল মুমিনিন শেখ একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘পাক –বাহিনীর কষা ছকেই একটি আত্মঘাতী হামলায় গত বছর শহিদ হয়েছেন হিবাতুল্লা আখুন্দজাদা।’’

উল্লেখ্য, গত অগস্ট মাসে তালিব বাহিনী কাবুল দখল করার পর থেকেই আখুন্দজাদাকে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। শোনা গিয়েছিল, পাক-বাহিনীর হেফাজতে রয়েছেন তিনি। কিছু সূত্র দাবি করেছিল, পাক-বাহিনীর হাতেই তাঁর মৃত্যু হয়েছে। এ বার সেই তত্ত্বকেই মান্যতা দিল তালিবান।

৯০-এর দশকে তালিবান যখন আফগানিস্তানের ক্ষমতায় আসে তখন হিবাতুল্লাকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর উপর ভার পড়েছিল দেশের অপরাধ সংখ্যা কমানোর। ২০০১-এ আমেরিকা যখন তালিবানকে উচ্ছেদ করে ক্ষমতা থেকে,তখন আখুন্দজাদাকে তালিবান পরিষদের প্রধান করা হয়।

আরও পড়তে পারেন

ছত্তীসগঢ়ে সিআরপিএফ জওয়ানদের ট্রেনে বিস্ফোরণ, আহত ৬



from KhaborOnline https://ift.tt/3FSkJyY

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts