লখিমপুর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের ডাকে বন্‌ধ, সম্পূর্ণ স্তব্ধ হতে পারে গোটা মহারাষ্ট্র

মুম্বই: লখিমপুর কাণ্ডের প্রতিবাদে আজ, সোমবার মহারাষ্ট্রে বন্‌ধ। ডাক দিয়েছে খোদ মহা বিকাশ আঘাদি সরকার। ফলে এ দিন গোটা রাজ্য পুরোপুরি স্তব্ধ হয়ে যেতে পারে। বন্ধ থাকবে যান চলাচল। খুলবে না দোকানপাট।

মহা বিকাশ আঘাদির তিন শরিক তথা শিব সেনা, এনসিপি এবং কংগ্রেস যৌথ ভাবে সাংবাদিক সম্মেলন করে এই বন্‌ধের ডাক দেয় কয়েকদিন আগে। ওই ঘোষণার সময় রাজ্যের মন্ত্রী নবাব মালিক বলেন, “রাজ্যের ১২ কোটি মানুষের কাছে আবেদন, এই বন্‌ধকে সমর্থন করুন।”

শিব সেনা নেতা সঞ্জয় রাউত বলেন এই বন্‌ধ সফল করার জন্য দলীয় নেতাকর্মীরা রাস্তায় নামবেন। তাঁর কথায়, “লখিমপুর খেরিতে যেটা হয়েছে তা এক কথায় সংবিধানের হত্যা। কৃষকদের খুন করার বড়ো রকমের ষড়যন্ত্র করা হয়েছিল লখিমপুরে।”

বন্‌ধের আওতা থেকে জরুরি পরিষেবাকে বাইরে রাখা হয়েছে। অন্যদিকে, রাজ্যের একটি ব্যবসায়িক সংগঠন প্রথমে বন্‌ধের বিরোধিতা করলেও পরে তা সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। ওই সংগঠনের এক মুখপাত্র বলেন, “শিব সেনার নেতাদের সঙ্গে আলোচনার পর আমরা বন্‌ধ সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি। সোমবার বিকেল ৪টে পর্যন্ত আমরা আমাদের সব দোকান বন্ধ রাখব।”

তবে বিজেপিও চুপ করে বসে নেই। তারাও পথে নেমেই এই বন্‌ধের বিরোধিতা করবে বলে জানিয়ে দিয়েছে। কোথাও যদি শাসক জোটের কর্মীরা জোর ফলিয়ে দোকান বন্ধ করার চেষ্টা করে, তা হলে বিজেপি কর্মীরা তা পুরোদমে ঠেকাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে দলের তরফে।

আরও পড়তে পারেন

কাশ্মীরে বড়োসড়ো তল্লাশি অভিযানে তদন্তকারীরা, জঙ্গিযোগ সন্দেহে আটক ৭০০

আজ ষষ্ঠী: পঞ্চমীর রাতে কলকাতার মণ্ডপগুলিতে অল্পস্বল্প ভিড়, মাস্ক পরে প্রতিমাদর্শন

বড়িশা ক্লাবে এ বার ‘ভাগের মা’

পুজোর জন্য পশ্চিমবঙ্গে আরও কিছুটা শিথিল হল করোনাজনিত বিধিনিষেধ

হীরকজয়ন্তী বর্ষে লাইব্রেরি বানিয়ে বাবুবাগান শ্রদ্ধা জানাচ্ছে বাংলার মনীষীদের

দুর্গাপুজোর মণ্ডপসজ্জায় ‘রাজনৈতিক ইস্যু’, পুজো কমিটিকে আইনি নোটিশ



from KhaborOnline https://ift.tt/3mIgI7y

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts