শারজা: সোমবার আইপিএলের প্রথম এলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবেন তিনি। সেই ম্যাচের আগে বিরাট কোহলি উচ্ছ্বসিত ধোনিকে নিয়ে। রবিবার দিল্লির বিরুদ্ধে ‘ফিনিশার’ মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন দেখে কার্যত লাফিয়ে উঠলেন কোহলি। বললেন, ‘কিং ইজ ব্যাক’।
রবিবার টুইটারে কোহলি লেখেন, “এবং রাজা ফিরে এলেন (Anddddd The King Is Back)। সর্বকালের সেরা ফিনিশার। তাঁর জন্যই আজ আবার নিজের বসার জায়গা থেকে লাফিয়ে উঠলাম।” এই টুইটে ধোনিকে ট্যাগও করেন বেঙ্গালুরুর অধিনায়ক।
দীর্ঘদিনের রানের খরা কাটিয়ে রবিবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দলকে ম্যাচ জেতান ধোনি। ছ’বলে ১৮ রানে অপরাজিত থাকেন। যখন তিনি নেমেছিলেন, তখন ১১ বলে বাকি ছিল ২৪ রান। দ্বিতীয় বলেই চেন্নাই সুপার কিংসের ভক্তদের আশ্বস্ত করেন। আবেশ খানকে ছক্কা হাঁকান।
তার পর শেষ ওভারে তিনটি চার মেরে চেন্নাইকে আইপিএলের ফাইনালে তুলে দেন। ম্যাচও জেতান চার মেরে। তবে ধোনি ধামাকা এত অল্প সময়ের জন্য হল যে ক্রিকেটভক্তরা কিছুটা হতাশও। যদিও দীর্ঘদিন পর ধোনি একার হাতে ম্যাচ জেতাচ্ছেন, এটা দেখেও উচ্ছ্বসিত অসংখ্য মানুষ।
আরও পড়তে পারেন চার জনের অর্ধশতরান ম্লান, চেন্নাইকে আইপিএলের ফাইনালে তুলে দিলেন একা ধোনি
from KhaborOnline https://ift.tt/3FCw99N
the greatest finisher ever in the game. Made me jump Outta my seat once again tonight.