কলকাতা: পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি স্থিতিশীল। সংক্রমণের হার সপ্তমীর তুলনায় অষ্টমীতে কিছুটা বেড়েছে। কলকাতাতেও নতুন সংক্রমণ দুশো ছাড়িয়ে গিয়েছে। তবে পরিস্থিতি উদ্বেগজনক কিছুই নয়। বরং গত বছরের অষ্টমীর সঙ্গে তুলনা করলে বোঝা যাবে যে এ বার পরিস্থিতি কতটা ভালো।
রাজ্যের কোভিড পরিস্থিতি
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৮ হাজার ৪৮২। গত বছর অষ্টমীর দিন, রাজ্যে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ১৪৩ জন। অর্থাৎ সে বারের অষ্টমীর থেকে এ দিন ৭৬.৪১ শতাংশ কম সংক্রমণ রেকর্ড করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৫ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৫১ হাজার ৮৯০ জন। গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৮ হাজার ৯৩৫ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.২০ শতাংশে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৭ হাজার ৬৫৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ জন সক্রিয় রোগী কমেছে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.৩২ শতাংশ।
দৈনিক সংক্রমণের হারের তুলনামূলক বিচার
সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে। এই সময়সীমায় রাজ্যে ২৮ হাজার ১৮৭টা নমুনা পরীক্ষা হয়েছে। বিপরীতে সংক্রমণের হার ছিল ২.৭৪ শতাংশ। গত বছর অষ্টমীর দিন রাজ্যে সংক্রমণের হার ছিল ৯.২৯ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৮৫ লক্ষ ৯১ হাজার ৬৬২টি নমুনা পরীক্ষা হয়েছে।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতা এবং উত্তর ২৪ পরগণার সংক্রমণ গোটা রাজ্যের মধ্যে সব থেকে বেশি। তাও এটা বলতেই হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কারণ এই দুই জেলাতেই আগস্টের শেষ সপ্তাহেই দৈনিক সংক্রমণ শতাধিক অতিক্রম করেছিল। সেই তুলনায় বিচার করলে এখনও সে ভাবে উদ্বেগজনক কোনো বৃদ্ধি এই দুই জেলার সংক্রমণে আসেনি।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় ২০৩ এবং উত্তর ২৪ পরগণায় ১২৮ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ১৫৭ এবং ১২৮ জন। কলকাতায় ৩ এবং উত্তর ২৪ পরগণায় ৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
গত বছর অষ্টমীর দিন কলকাতায় ৮৯৬ এবং উত্তর ২৪ পরগণায় ৮৮৬ জন কোভিডে আক্রান্ত হয়েছিলেন।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৮ হাজার ৫৪৬, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ২৬ হাজার ৯০১। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১,৫৯১ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ হাজার ২৬৬ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫০৯৭ এবং ৪৭৬৮ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ কেমন ছিল, দেখে নিন।
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত –৪
সুস্থ হলেন –৭
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত –১১
সুস্থ হলেন –১৫
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত –৩৯
সুস্থ হলেন –৩৬
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত –৮
সুস্থ হলেন –৬
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত –১৭
সুস্থ হলেন –২২
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত –৫
সুস্থ হলেন –২
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত -২৪
সুস্থ হলেন –১৩
৮) মালদহ
নতুন করে আক্রান্ত -৬
সুস্থ হলেন –১১
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত -৬
সুস্থ হলেন –৫
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত -৪৬
সুস্থ হলেন –৫৩
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত –৫
সুস্থ হলেন –১১
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত –২২
সুস্থ হলেন –১৭
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত -৩২
সুস্থ হলেন –৩২
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত -১২
সুস্থ হলেন –২০
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত -১
সুস্থ হলেন –২
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত -১৬
সুস্থ হলেন -২৬
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত–২০
সুস্থ হলেন –৩১
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত –৪
সুস্থ হলেন –১০
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত –৪২
সুস্থ হলেন –৫৬
২০) হুগলি
নতুন করে আক্রান্ত –৫৩
সুস্থ হলেন -৫৬
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত –৬৭
সুস্থ হলেন –৫৯
এই জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগণায়। একজন করে রোগী মারা গিয়েছেন দার্জিলিং এবং হুগলিতে।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:
কোনো ঘাটতি নেই, কয়লা সংকটের খবর ভিত্তিহীন, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
অজয় মিশ্র টেনিকে বরখাস্তের দাবি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ কংগ্রেস
বিজেপি নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ মামলায় আগাম জামিনের আবেদন কৈলাস বিজয়বর্গীয়-সহ ৩ নেতার
নভেম্বরে কোভিড টিকা পেতে পারে কম বয়সিরা: রিপোর্ট
১০০ লক্ষ কোটি টাকার ‘গতিশক্তি’ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
from KhaborOnline https://ift.tt/3pdelfZ