পুরুষদের জন্যেও দারুন সুযোগ! লক্ষীর ভান্ডারের পর এবার পুরুষদেরও 6000 টাকা করে দেবে রাজ্য সরকার! জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন :- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছিল লক্ষী ভান্ডার প্রকল্পের কাজ। আমরা জানি এই লক্ষী ভান্ডার প্রকল্প পুজোর খুশি কে আরও দ্বিগুন মাত্রা বাড়িয়ে দিয়েছে। আর্থিক সহায়তা মিলেছে সরকারের তরফ থেকে। ৫০০ টাকা এবং হাজার টাকা করে প্রতিমাসে আর্থিক সহায়তা পাচ্ছে সরকারের তরফ থেকে এই রাজ্যের মহিলারা।

তবে শুধুমাত্র মহিলা নয় এবার থেকে পুরুষেরা পাবে ৬০০০ টাকা করে। অবাক হচ্ছেন? কিন্তু এমনটা ঘোষণা হয়েছে নবান্ন থেকে। সূত্র অনুসারে এমনটা জানা যাচ্ছে যে এই রাজ্যের প্রায় ২৭ হাজার শ্রমিকের ৬০০০ টাকা করে সরকারি অনুদান দেওয়ার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর পাশাপাশি এই সময়ে অনেকেই কর্মহীন। তাই তাদের মুখে হাসি ফোটাতে এবং সংসারের হাল ফেরাতে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

গত সপ্তাহের শুক্রবার পুজোর ছুটি শুরুর আগে শ্রম দফতরের আধিকারিকরা কর্মহীন শ্রমিকদের বকেয়া মেটানোর বিষয়ে বিশেষ উদ্যোগী হয়ে পদক্ষেপ করেন। প্রকল্পের ছাড়পত্র মেলে নবান্নের তরফেও। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফে বরাদ্দ অর্থের পরিমাণ ১২ কোটি টাকা। তার পাশাপাশি এমনটাই জানা যাচ্ছে যে দুর্গাপুজোর সময় কোন শ্রমিকের একাউন্টে টাকা ঢুকবে না।

কিন্তু কালীপুজোর আগে অতি অবশ্যই তাদের একাউন্টে টাকা ঢুকে যাবে। শুক্রবারই ভাতার টাকা কর্মহীন শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়। দেরিতে অনুমোদন আসায় এই বিপত্তি। এই খবর সামনে আসতে রীতিমতো খুশির আমেজে সৃষ্টি হয়েছে রাজ্যের শ্রমিকদের মনে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ তারা।

The post পুরুষদের জন্যেও দারুন সুযোগ! লক্ষীর ভান্ডারের পর এবার পুরুষদেরও 6000 টাকা করে দেবে রাজ্য সরকার! জানুন বিস্তারিত appeared first on AajkerBarta.Com.



from AajkerBarta.Com https://ift.tt/3DNOT4s

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts