কোনো ঘাটতি নেই, কয়লা সংকটের খবর ভিত্তিহীন, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

কয়লার জোগানে ঘাটতি বাড়ছে, সংকটে বিদ্যুৎ উৎপাদন! এমন সব খবরকে ভিতিহীন বলেই উড়িয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

নয়াদিল্লি: সংবাদ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে কয়লা সংকটের খবর। বড়োসড়ো ঘাটতি দেখা দেওয়ায় বিদ্যুতের জোগান নিয়েও ঘোর উদ্বেগ সৃষ্টি প্রকাশ করা হয়েছে বিভিন্ন রিপোর্টে। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জোরের সঙ্গে দাবি করলেন, দেশে কয়লার কোনো ঘাটতি নেই, এ ধরনের খবরকে তিনি ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলেই দাবি করলেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, দু’দিন আগেই কয়লার মজুত নিয়ে বিস্তারিত তথ্য জানান কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আরকে সিংহ। তিনি বলেছিলেন, কয়লার ঘাটতি নিয়ে সারা দেশে ভিত্তিহীন খবর ভেসে বেড়ালেও বাস্তবে তার কোনো প্রভাব নেই।

মঙ্গলবার হার্ভার্ড কেনেডি স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নির্মলা সীতারমন বলেন, “সম্পূর্ণ ভিত্তিহীন! কোনো কিছুর অভাব নেই। বিদ্যুৎমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার কাছে পরের চার দিনের স্টক রয়েছে। অন্য দিকে, সরবরাহের শৃঙ্খল একেবারেই ভাঙেনি”।

মোসাভার-রহমানি সেন্টার ফর বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট আয়োজিত আলোচনাসভায় হার্ভার্ডের অধ্যাপক লরেন্স সামার্স ভারতে বিদ্যুৎ ঘাটতি এবং কয়লার মজুত সংকোচনের রিপোর্ট সম্পর্কে জানতে চান সীতারমনের কাছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী উত্তরে বলেন, “এমন কোনো ঘাটতি তৈরি হবে না, যার ফলে বিদ্যুৎ সরবরাহের কোনো ঘাটতি ঘটাতে পারে। ভারত সরকার বিদ্যুৎশক্তি নিয়ে বরাবরই যত্নশীল। আমাদের দেশে এখন বিদ্যুৎ উদ্বৃত্ত হচ্ছে”।

সরকারি সূত্র জানিয়েছে, রাজ্য এবং বিদ্যুৎ সংস্থাগুলির কাছে দিনের জ্বালানি কয়লা মজুত রয়েছে। ফলে ঘাটতির কোনো প্রশ্ন নেই। তবে এরই মধ্যে কয়লার চাহিদা মেটাতে বাড়তি তৎপরতা দেখাচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, সরকার দৈনিক কয়লা উৎপাদনকে এক সপ্তাহের মধ্যে ১৯ লক্ষ ৪০ হাজার টন থেকে বাড়িয়ে ২০ লক্ষ করার চেষ্টা চালাচ্ছে।

উৎপাদনবৃদ্ধির লক্ষ্যে ১২ অক্টোবর ৪০টি নতুন কয়লা খনির নিলাম প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। এর মধ্যে ২১টি নতুন খনি, কয়লা খনি (বিশেষ বিধান) আইন ২০১৫-র অধীনে এবং ১৯টি খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন ১৯৫৭-র তিনটি ধারার অধীনে রয়েছে।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে: 

অজয় মিশ্র টেনিকে বরখাস্তের দাবি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ কংগ্রেস

বিজেপি নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ মামলায় আগাম জামিনের আবেদন কৈলাস বিজয়বর্গীয়-সহ ৩ নেতার

নভেম্বরে কোভিড টিকা পেতে পারে কম বয়সিরা: রিপোর্ট

১০০ লক্ষ কোটি টাকার ‘গতিশক্তি’ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এখন পেটিএম ব্যবহার করেই পাওয়া যাবে এই সব বাড়তি সুবিধা



from KhaborOnline https://ift.tt/3lzEcwg

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts