নয়াদিল্লি: লখিমপুর কাণ্ডে মূল অভিযুক্ত আশিস মিশ্রের বাবা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে (Ajay Mishra) বরখাস্ত করতে হবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে দাবি জানিয়ে এল কংগ্রেসের একটি প্রথম সারির প্রতিনিধি দল।
বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাওয়া এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাহুল গান্ধী। সেই সঙ্গে ছিলেন মল্লিকার্জুন খাড়্গে, প্রিয়াঙ্কা গান্ধী, একে অ্যান্টোনিদের মতো প্রথম সারির নেতারাও।
কংগ্রেস নেতাদের বক্তব্য, টেনি কেন্দ্রীয় মন্ত্রী থাকলে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। এর পাশাপাশি কংগ্রেস নেতাদের দাবি, লখিমপুরের এই ঘটনার তদন্ত কোনো কেন্দ্রীয় বা রাজ্যস্তরের এজেন্সি দিয়ে করানো যাবে না। সুপ্রিম কোর্টের দু’জন কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত করতে হবে।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর রাহুল জানান যে, রাষ্ট্রপতি তাঁদের দাবি শুনেছেন। এ বিষয়ে যত দ্রুত সম্ভব সরকারের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আবার দাবি করেছেন, রাষ্ট্রপতি আজই এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের। অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রই ওই গাড়ি চালাচ্ছিলেন। এই ঘটনার পর তীব্র আন্দোলন শুরু করেন কৃষকরা। কৃষক এবং বিরোধীদের দাবির কাছে চাপে পড়ে ঘটনার বেশ কয়েকদিন পর আশিসকে গ্রেফতার করে পুলিশ।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:
বিজেপি নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ মামলায় আগাম জামিনের আবেদন কৈলাস বিজয়বর্গীয়-সহ ৩ নেতার
নভেম্বরে কোভিড টিকা পেতে পারে কম বয়সিরা: রিপোর্ট
১০০ লক্ষ কোটি টাকার ‘গতিশক্তি’ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এখন পেটিএম ব্যবহার করেই পাওয়া যাবে এই সব বাড়তি সুবিধা
মহাষ্টমীর সকালে মুখভার আকাশের, হালকা বৃষ্টির সম্ভাবনা
from KhaborOnline https://ift.tt/3AIQvuE