বিজেপি নেত্রীকে যৌন হেনস্থা মামলায় বিপাকে কৈলাস বিজয়বর্গীয়। তৈরি হয়েছে গ্রেফতারির সম্ভাবনা!
কলকাতা: হাইকোর্টের দ্বারস্থ হলেন কৈলাস বিজয়বর্গীয়-সহ বিজেপির তিন নেতা। দলেরই এক প্রভাবশালী নেত্রীকে যৌন হেনস্থার ঘটনায় দীর্ঘদিন ধরেই আদালতে মামলা চলছে। সেই মামলাতেই আগাম জামিনের আবেদন নিয়ে হাই কোর্টে গিয়েছেন কৈলাস।
সম্প্রতি এই মামলায় আলিপুর আদালতের আগের রায় খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। যার জেরেই বিপাকে পড়েছেন কৈলাস। গ্রেফতারির সম্ভাবনাও তৈরি হয়। তবে কৈলাস একা নন, এই মামলায় আগাম জামিনের আবেদন নিয়ে আদালতে গিয়েছেন আরএসএস নেতা প্রদীপ জোশী এবং যিষ্ণু বসুও।
যৌন হেনস্থার অভিযোগটি ২০১৮ সালের। দলেরই এক প্রভাবশালী নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই সময় গ্রেফতার হন বিজেপি-র প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমল চট্টোপাধ্যায়। একে একে নাম জড়ায় তিন নেতার। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত চালায় পুলিশ। সূত্রের খবর, এখন সেই মামলায় কৈলাস, প্রদীপ এবং যিষ্ণুর গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়েছে।
পরিস্থিতি বুঝে তিন নেতা গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের আবেদন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব গ্রহণ করেছেন বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে সকাল ১১টায় ভার্চুয়াল মাধ্যমে শুনানি হবে।
কিন্তু পুজোর ছুটির মধ্যে কেন এই মামলার শুনানি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারিণীর আইনজীবী। অভিযোগকারীর পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ফেসবুকে প্রশ্ন তুলেছেন, “অভিযুক্তরা রাজনৈতিক ভাবে প্রভাবশালী বলেই কি জরুরি ভিত্তিতে শুনানি”?
উল্লেখ্য, বিজেপির নেত্রীর অভিযোগ গ্রহণযোগ্য নয়, দেরি করে অভিযোগ আনা-সহ বিভিন্ন যুক্তিতে তা খারিজ করে দিয়েছিল আলিপুর আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ওই নেত্রী। এ মাসের শুরুতে আলিপুর আদালতের রায় খারিজ করে দেয় হাইকোর্ট।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:
নভেম্বরে কোভিড টিকা পেতে পারে কম বয়সিরা: রিপোর্ট
১০০ লক্ষ কোটি টাকার ‘গতিশক্তি’ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এখন পেটিএম ব্যবহার করেই পাওয়া যাবে এই সব বাড়তি সুবিধা
মহাষ্টমীর সকালে মুখভার আকাশের, হালকা বৃষ্টির সম্ভাবনা
আগের দিনের তুলনায় সামান্য বাড়লেও ১৬ হাজারের নীচেই থাকল দেশের দৈনিক সংক্রমণ
from KhaborOnline https://ift.tt/3BERgG7