গরবা অনুষ্ঠানে যোগ দেওয়ায় মুসলিম যুবকদের পেটাল বজরং দল, আক্রান্তদেরই গ্রেফতার করল পুলিশ!

ইনদোওর: গরবা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চার জন মুসলিম যুবক। সেই ‘অভিযোগে’ ওই যুবকদের ধরে পেটাল বজরং দলের সদস্যরা। আবার আক্রমণকারীদের বদলে আক্রান্তদেরই ধরল পুলিশ। গোটা ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদোওরে।

বিজেপিশাসিত মধ্যপ্রদেশের ইনদোওরের অক্সফোর্ড কলেজ ‘গরবা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নেওয়ার ‘অপরাধে’ আদনান শাহ, মহম্মদ উমর, আবদুল কাদের এবং সায়েদ সাকিবকে নিশানা করে বজরং দল।

বজরং দলের অভিযোগ ছিল এই কলেজ কর্তৃপক্ষ ‘লাভ জেহাদে’ উসকানি দিচ্ছে। সেই কারণেই তারা এই কলেজে ‘হামলা’ চালায়। অবশ্য নতুন কিছু নয়, বেশ কয়েক বছর ধরেই ‘লাভ জেহাদ’ আটকাতে তৎপর বজরং দল। যদিও এই ‘লাভ জেহাদ’ বিষয়টি আদতে কী, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য কেন্দ্রের কাছেই নেই।

বজরং দলের হাতে আক্রান্ত আদনান শাহ ওই কলেজেরই বিকমের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তিনি অনুষ্ঠানের ভলান্টিয়ার ছিলেন। সাইকেল স্ট্যান্ডের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। বজরং দলের সদস্যরা সাইকেল স্ট্যান্ডে ভাঙচুর চালায়। আদনান কেন অনুষ্ঠানে রয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলে তারা। ওই কলেজের পড়ুয়াহ ওয়ার প্রমাণপত্র দেখিয়েও মেলেনি রেহাই। আদনানের মতো বাকি তিনজনকেও হেনস্তা করা হয়।

তবে ধৃত চার জন মুসলিম যুবকের শেষ পর্যন্ত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পুলিশ হেফাজত থেকে মুক্তি হয়। অন্যদিকে, কোভিডবিধি ভঙ্গ করায় কলেজ কর্তৃপক্ষকেও মোটা টাকা জরিমানা করেছে পুলিশ। কিন্তু যারা এই হামলা করল, বজরং দলের সেই সদস্যদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

আরও পড়তে পারেন

খড়িয়পে শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারে দুর্গা রূপে মা সারদার আরাধনা



from KhaborOnline https://ift.tt/3BDcYKT

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts