কলকাতা: দশমীর সন্ধ্যায় অঝোর বৃষ্টি নামে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। কাকতালীয় ভাবেই দেবী দুর্গার বিদায়ের সময়ই কার্যত ভেঙে পড়ে আকাশ। সন্ধ্যায় কলকাতার পর ধীরে ধীরে রাতের দিকে দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলেও বৃষ্টি শুরু হয় যায়। সঙ্গী ছিল ঝড়।
দুর্গাপুজো শেষ হয়ে গেল। গোটা উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গের ৯৫ শতাংশ জায়গা থেকে বিদায় নিয়ে নিয়েছে বর্ষা। কিন্তু বৃষ্টির পালা ফের একবার শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে ঢুকে গিয়েছে। ধীরে ধীরে এটি মধ্য হয়ে উত্তর ভারতের দিকে এগিয়ে যাবে। তার পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়ছে। শনিবার বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার থেকে তার দাপট বাড়বে।
উল্লেখ্য, শনিবার যথেষ্ট বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয়। ব্যারাকপুরে বৃষ্টি হয়েছে ৫৮ মিলিমিটার। বাঁকুড়ায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী তিন চার দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
২০ অক্টোবর নাগাদ আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে। পারদের নিম্নগামী যাত্রা শুরু হয়ে যেতে পারে তার পর।
আরও পড়তে পারেন
পাক বাহিনীর হামলায় নিহত শীর্ষ নেতা আখুন্দজাদা, জানাল তালিবান
from KhaborOnline https://ift.tt/2YXfqNu