ছবি তুলতে সেলিব্রিটিদের গ্রেফতার করছে এনসিবি, বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের

মুম্বই: বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা এনসিবি। এই ঘটনায় নাম না করে কেন্দ্রীয় সংস্থাকে তীব্র কটাক্ষ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

শুক্রবার দশেরার একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় মুখ্যমন্ত্রী বলেন, সেলিব্রিটিদের গ্রেফতার করতেই এখন বেশি আগ্রহী এজেন্সি। সেলিব্রিটিদের গ্রেফতার করে তারা ছবি তুলছে। অন্য দিকে, পুলিশ প্রায় ১৫০ কোটি টাকার মাদক উদ্ধারে সফল হয়েছে।

এনসিবি গোয়েন্দারা গত ৩ অক্টোবর প্রমোদতরী মাদককাণ্ডে গ্রেফতার করেন আরিয়ানকে। এখন তিনি জেলে। জামিন আবেদনের শুনানি হওয়ার কথা আগামী ২০ অক্টোবর। তবে এই মামলায় প্রথম বার মুখ খুলে উদ্ধব বলেন, “তারা (এজেন্সি) শুধু সেলিব্রিটিদের গ্রেফতার, তাঁদের ছবি তোলা এবং কিছু গোলমাল পাকানোতেই আগ্রহী”।

ঠাকরের অভিযোগ, মুম্বইকে মাদকের শহর হিসেবে চিত্রিত করার একটি জঘন্য পরিকল্পনা চলছে। যে কারণে বলিউডের বড়ো বড়ো সেলিব্রিটিদের এই মামলায় টেনে আনা হচ্ছে।

তাঁর কথায়, “তারা এমন একটা ছবি এঁকেছে যাতে মনে হয়, মহারাষ্ট্র মাদকের রাজধানীতে পরিণত হয়েছে। ব্যাপার সেটা না। মুন্দ্রায় কোটি কোটি টাকার মাদকদ্রব্য ছিল। কেন্দ্রীয় সংস্থাগুলি এক চিমটি গাঁজা উদ্ধার করে যখন হইচই করছে, তখন মহারাষ্ট্রের পুলিশ ১৫০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে। আপনারা আসলে সেলিব্রিটিদের ধরা এবং তাঁদের ছবি ক্লিক করাতেই আগ্রহী”।

প্রসঙ্গত নিজের বক্তৃতায় আরিয়ান বা এসআরকে-র নাম উল্লেখ করেননি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এনসিবি-র চলমান মাদক তদন্তে, দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খান-সহ বেশ কয়েকজন বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিয়া চক্রবর্তী, অর্জুন রামপাল-সহ অনেককে গ্রেফতারও করা হয়েছিল।

এই সংক্রান্ত আরও পড়তে পারেন এখানে: 

আরিয়ান খানের জামিনের বিরোধিতায় মহাত্মা গান্ধীর নাম টানল এনসিবি

জামিন মঞ্জুর হল না, বুধবার পর্যন্ত হাজতেই থাকছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান

শাহরুখ-পুত্র আরিয়ান খানের জামিন আবেদন মঞ্জুর হল না আদালতে

জামিনের আবেদন খারিজ, ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে শাহরুখ-পুত্র আরিয়ান খান

আরব সাগরের বুকে মাদক পার্টি-কাণ্ডে জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজনদের গ্রেফতারের সম্ভাবনা

শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করল এনসিবি



from KhaborOnline https://ift.tt/3lLvKKe

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts