ছত্তীসগঢ়ে সিআরপিএফ জওয়ানদের ট্রেনে বিস্ফোরণ, আহত ৬

রায়পুর: বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুর। ঘটনায় ছ’জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক জনের আঘাত গুরুতর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রায়পুর স্টেশনে।

এ দিন সকাল ৬ টা নাগাদ রায়পুর স্টেশনে সিআরপিএফ জওয়ানদের বিশেষ ট্রেনের একটি কামরার শৌচাগারের সামনে বিস্ফোরণ ঘটে। ট্রেনটি ২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পরেই একটি কামরা থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ওই কামরায় সিআরপিএফ-এর ২১১ নম্বর ব্যাটেলিনের জওয়ানেরা ছিলেন।

তবে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনো যোগ নেই বলেই প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর আনা ডিটোনেটর থেকেই অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটেছে।

ঘটনার পরে রেল রক্ষী বাহিনী (আরপিএফ) এবং রেল পুলিশের (জিআরপি) আধিকারিকরা স্টেশনে পৌঁছোন। রায়পুর শহর থেকে স্টেশনে পৌঁছোন সিআরপিএফের এক ডিআইজি। গুরুতর আহত জওয়ানকে রায়পুরের নারায়ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্য আহতদের রেল হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত হয়। ঘন্টা দেড়েক পর ফের গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

আরও পড়তে পারেন

২১১ দিনের মধ্যে সব থেকে কম কোভিডমৃত্যু ভারতে, সংক্রমণ ফের ১৬ হাজারের নীচে



from KhaborOnline https://ift.tt/3n0IWuo

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts