নয়াদিল্লি: উৎসবের মধ্যে নতুন করে সংক্রামিতের সংখ্যা ফের ১৬ হাজারের নীচে নামল শনিবার। তবে উল্লেখযোগ্য ভাবে, শেষ ২৪ ঘণ্টায় কোভিডরোগীর মৃত্যু এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। যা গত ১৮ মার্চের পর থেকে এখনও পর্যন্ত সবচেয়ে কম।
নতুন সংক্রমণ কিছুটা কমল
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী, শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪০ লক্ষ ৫৩ হাজার ৫৭৩। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৮১ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে ৯ লক্ষ ২৩ হাজার ৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ১.৭৩ শতাংশ। এখনও পর্যন্ত মোট ৫৮ কোটি ৯৮ লক্ষ ৩৫ হাজার ২৫৮টি নমুনা পরীক্ষা হয়েছে।
বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৬৩২। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ২ হাজার ৪৬ জন।
সংক্রমণ কোথায় কেমন
গত ২৪ ঘণ্টায় ৩টি রাজ্যে সংক্রমণ ছিল এক হাজারের ওপরে। বিস্তারিত তথ্য দেখে নিন।
১) কেরল – ৮,৮৬৭
২) মহারাষ্ট্র – ২,১৪৯
৩) তামিলনাড়ু – ১,২৪৫
অন্য দিকে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, লাদাখ, অরুণাচলপ্রদেশ, চণ্ডীগড়, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে দৈনিক সংক্রামিতের সংখ্যা রয়েছে এক অংকে।
সংক্রমণের থেকে অনেক বেশি ছিল সুস্থতা
শুক্রবারও দেশে নতুন সংক্রমণের থেকে অনেকটাই বেশি রেকর্ড করা হয়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮৬১ জন। এর ফলে এখনও পর্যন্ত ভারতে মোট সুস্থ হলেন ৩ কোটি ৩৩ লক্ষ ৯৯ হাজার ৯৬১ জন। ভারতে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৯৮.০৮ শতাংশে।
মৃতের সংখ্যা অনেকটাই কমল
ভারতে কোভিডে মৃতের সংখ্যাটি অনেকটাই গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গিয়েছেন ১৬৬ জন (এর আগে গত ১৮ মার্চ দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৫৫)। এর ফলে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যাটি বেড়ে হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৯৮০।
দেশে মৃত্যুহার বর্তমানে রয়েছে ১.৩৩ শতাংশে।
পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি
শুক্রবার অনেকটাই কমেছে রাজ্যের করোনা সংক্রমণ। বৃহস্পতিবার প্রায় ৩ শতাংশ ছুঁয়ে ফেলেছিল সংক্রমণের হার। শুক্রবার সেটাই নেমে এসেছে ২ শতাংশের কাছে।
বিস্তারিত পড়ুন এখানে: বড়োসড়ো স্বস্তি দশমীতে, এক ধাক্কায় সাড়ে চারশোয় নামল দৈনিক সংক্রমণ
from KhaborOnline https://ift.tt/3DMN1ZP