৩৫ হাজার ফ্রেশার নিয়োগ করবে টিসিএস, ২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন

‘স্মার্ট হায়ারিং প্রোগ্রাম’ ঘোষণা করেছে টিসিএস, জানুন যোগ্যতা এবং অন্যান্য বিবরণ।

নয়াদিল্লি: ভারতের সবচেয়ে বড়ো সফটওয়্যার রফতানিকারক টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) নিজের ‘স্মার্ট হায়ারিং প্রোগ্রামের’ মাধ্যমে ফ্রেশার নিয়োগ করবে। সংস্থা ঘোষণা করেছে, রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২ নভেম্বর এবং এর জন্য পরীক্ষা ১৯ নভেম্বর থেকে শুরু হবে।

সম্প্রতি টিসিএস-এর তরফে জানানো হয়, বছরের প্রথম ছ’মাসে ৪৩ হাজার ফ্রেশ গ্র্যাজুয়েট নিয়োগ করেছে সংস্থা। যা এখনও পর্যন্ত বছরের প্রথম ছ’মাসে কর্মী নিয়োগের প্রেক্ষিতে সর্বোচ্চ। পরের ছ’মাসেও বিপুল সংখ্যক ফ্রেশার নিয়োগ করা হবে। কম পক্ষে ৩৫ হাজার নতুন কর্মী নিয়োগের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংস্থা।

স্মার্ট হায়ারিং-য়ে শুধুমাত্র BCA, B. Sc (গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইলেকট্রনিক্স, বায়োকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, IT), CS / IT-তে B. Voc ছাত্রছাত্রী এবং ফ্রেশাররা আবেদন করতে পারবেন। ২০২০, ২০২১ এবং ২০২২-এ পাশ করেছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

প্রার্থীদের CGPA ৫ অথবা দশম/দ্বাদশ এবং উপরিল্লিখিত স্নাতক পর্যায়ের পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

পরীক্ষায় অংশ নেওয়ার সময় শুধুমাত্র ২০২২ সালের পাশ করা পড়ুয়াদেরই একটি সক্রিয় ব্যাকলগ অনুমোদিত। স্মার্ট হায়ারিংয়ে যোগ্য হিসেবে নির্ধারিত হওয়ার সময় ব্যাকলগ থাকলে চলবে না। ২০২১ এবং ২০২০ পাশ করা আবেদনকারীদের অবশ্যই কোর্স সম্পূর্ণ করতে হবে।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই সংস্থা জানায়, চাহিদার উপর নির্ভর করে আরও বিপুল সংখ্যক ফ্রেশার নিয়োগ করা হবে। আশা করা হচ্ছে, চলতি আর্থিক বছরের আগামী ছ’মাসে আরও ৩৫ হাজার ফ্রেশার নিয়োগ করা হবে। এক দিকে চাহিদা বেড়ে যাওয়া অন্য দিকে, মহামারি চলাকালীন একটা বড়ো অংশের কর্মীর সংস্থা ছেড়ে যাওয়ার কারণেই এখন নতুন নিয়োগে গতি বেড়েছে।

আরও পড়ুন: নতুন মাইলফলক ছুঁয়ে ফেলল পেট্রোল, ডিজেল



from KhaborOnline https://ift.tt/3G22Ttw

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts