নতুন মাইলফলক ছুঁয়ে ফেলল পেট্রোল, ডিজেল

পেট্রোল ১০৬ এবং ডিজেল ৯৭-এর গণ্ডি পার করল কলকাতায়!

কলকাতা: ১০০ টাকা পেরিয়েছিল আগেই। এ বার নতুন লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে পেট্রোলের দাম। একই সঙ্গে দৌড়াচ্ছে ডিজেলও।

এক নাগাড়ে তিন ধরে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। শনিবার কলকাতা লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৩৪ পয়সা ৩৫ পয়সা।

গত ১০ অক্টোবর কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ১০৪.৮০ টাকা, দশমীতে (শুক্রবার) ঠেকেছিল ১০৫.৭৬ টাকায়। এ দিন সেটাই বেড়ে হয়েছে ১০৬.১০ টাকায়।

কলকাতায় এ দিন লিটার প্রতি ডিজেলের দাম ৯৭.৩৩ টাকা। এ ভাবেই পেট্রোল, ডিজেল- উভয় জ্বালানি নিত্যনতুন রেকর্ড গড়েই চলেছে।

দিল্লিতে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৫.৪৯ টাকা এবং ৯৪.২২ টাকা। মুম্বইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ১১১.৪৩ টাকা এবং ১০২.১৫ টাকা। বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রোল ১০৯.১৬টাকা এবং ডিজেল ১০০ টাকা এবং হায়দরাবাদে এক লিটার পেট্রোল এখন ১০৯.৭৩ টাকা এবং এক লিটার ডিজেলের দাম ১০২.৮০ টাকা।

উল্লেখ্য, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার বিনিময় হার বিবেচনায় নিয়ে প্রতিদিন জ্বালানির দাম সংশোধন করে। পেট্রোল ও ডিজেলের দাম যে কোনো পরিবর্তন প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর করা হয়।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম .৫৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৪.৫০ ডলারে ঠেকেছে। যা তিন বছরের সর্বোচ্চ।

আরও পড়ুন: নতুন সভাপতি বাছতে আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় সিদ্ধান্তের সম্ভাবনা



from KhaborOnline https://ift.tt/3FRxWrD

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts