নতুন সভাপতি বাছতে আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় সিদ্ধান্তের সম্ভাবনা

নয়াদিল্লি: শনিবার দলের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। কংগ্রেসের রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সাংগঠনিক দুর্বলতা নিয়ে দলের ভিতরে উত্থাপিত প্রশ্নগুলি নিয়ে এ দিনের বৈঠকে আলোচনার পাশাপাশি নতুন সভাপতি বেছে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

দলীয় সূত্রে খবর, এ দিনের বৈঠকে দলের সদস্যপদ অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজনৈতিক ও কৃষি-সহ তিনটি প্রস্তাবও সভায় পাস হবে। অন্য দিকে, কংগ্রেসের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সমিতি আজকের বৈঠকে সভাপতি পদে অন্তর্বর্তীকালীন ভোটের পরিবর্তে একজন পূর্ণ মেয়াদের প্রধান বেছে নেওয়ার জন্য সাংগঠনিক নির্বাচনের বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে।

দলের ‘বিদ্রোহী’ শিবিরের দাবিতে এই সভা ডাকা হয়েছে। কিন্তু তথাকথিত জি-২৩ শিবিরের কার্যনির্বাহী কমিটির প্রধান সদস্যদের পরিবর্তে আমন্ত্রিত সদস্য এবং রাজ্যগুলির দায়িত্বপ্রাপ্তদেরও ওই বৈঠকে আমন্ত্রণ জানানোয় তারা না কি অসন্তুষ্ট।

সূত্রের খবর, রাজ্যগুলির দায়িত্বপ্রাপ্ত এবং বিশেষ আমন্ত্রিত-সহ কার্যনির্বাহী কমিটির বৈঠকে ৫৬ জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। যেখানে জি -২৩ নেতা গোলাম নবী আজাদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে বৈঠকে কার্যনির্বাহী কমিটির প্রধান সদস্যদের ডাকার দাবি জানান। অহমদ পটেল এবং মতিলাল ভোরার মৃত্যুর পর, কার্যনির্বাহী কমিটিতে বর্তমানে ২০ জন সদস্য রয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহ বর্তমানে অসুস্থ, যে কারণে ওই বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা নেই তাঁর।

অর্থাৎ, কার্যনির্বাহী সমিতির মাত্র ১৯ জন প্রধান সদস্য সভায় থাকবেন, যাঁদের মধ্যে অসন্তুষ্ট শিবিরের মাত্র দু’জন সদস্য – গোলাম নবী আজাদ এবং আনন্দ শর্মা। ফলে বৈঠকে উপস্থিত অধিকাংশ নেতা দলের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের পক্ষেই থাকবেন।

২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর দলের প্রধান পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। তার পর থেকে আর কোনো পূর্ণ মেয়াদের সভাপতি পায়নি দল। প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীকে অন্তর্বর্তীকালীন সভানেত্রী করে কংগ্রেস। এ বার পূর্ণ মেয়াদের এক সভাপতি বেছে নেওয়ার জন্য সাংগঠনিক নির্বাচনে যেতে পারে কংগ্রেস। এ দিনের বৈঠকে জেলা থেকে জাতীয় পর্যায়ে নতুন সদস্যপদ এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: বিটকয়েন, ওটিটি প্ল্যাটফর্মকে এক হাত নিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত



from KhaborOnline https://ift.tt/3aGrG7R

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts