কলকাতা: শুক্রবার সকালেই বেজে গিয়েছে বিসর্জনের বাজনা। বেলা গড়াতেই গঙ্গার বিভিন্ন ঘাটে শুরু হয়ে যায় প্রতিমা নিরঞ্জন। বিকেলে আকাশ কালো মেঘ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ডেকে নিয়ে আসে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। এরই মধ্যে চলে বিসর্জন পর্ব।
আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে আজ দেবী পাড়ি দিচ্ছেন কৈলাসে। মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। রাজীব বসুর ক্যামেরায় ধরা পড়ল মা-কে বিদায় জানানোর আবেঘঘন কিছু মুহূর্ত-




আরও পড়ুন: এ বার উমার ফেরার পালা, কোভিডবিধি মেনেই বিসর্জন
from KhaborOnline https://ift.tt/3mRQ782