পরিস্থিতি কার্যত অপরিবর্তিত, পঞ্চমীতে বাড়ল না পশ্চিমবঙ্গের দৈনিক কোভিড সংক্রমণ

কলকাতা: উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি এখনও পর্যন্ত অস্বস্তির ছবি দেয়নি। বরং যা ভাবা হচ্ছিল, সেটাই চলছে। মহাপঞ্চমীর সন্ধ্যাতেও রাজ্যের করোনা পরিস্থিতি অপরিবর্তিত। সংক্রমণ নতুন করে বাড়েনি।

রাজ্যের কোভিড পরিস্থিতি

স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭৬০ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৬ হাজার ৩৩৭।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩৪ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৪৯ হাজার ৭৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৮ হাজার ৯০৫ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.২০ শতাংশে।

রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৭ হাজার ৬৪৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ জন সক্রিয় রোগী বেড়েছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.৩২ শতাংশ।

দৈনিক সংক্রমণের হার অপরিবর্তিত

সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।

যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৫ হাজার ৩৯৮টা নমুনা পরীক্ষা হয়েছে। বিপরীতে সংক্রমণের হার ছিল ২.১৫ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৮৫ লক্ষ ৭ হাজার ৩৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি

কলকাতা এবং উত্তর ২৪ পরগণার সংক্রমণ গোটা রাজ্যের মধ্যে সব থেকে বেশি। তাও এটা বলতেই হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কারণ এই দুই জেলাতেই আগস্টের শেষ সপ্তাহেই দৈনিক সংক্রমণ শতাধিক অতিক্রম করেছিল। সেই তুলনায় বিচার করলে এখনও সে ভাবে উদ্বেগজনক কোনো বৃদ্ধি এই দুই জেলার সংক্রমণে আসেনি।

কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১৬৬ এবং উত্তর ২৪ পরগণায় ১২৩ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ১৪২ এবং ১২০ জন। কলকাতায় ২ এবং উত্তর ২৪ পরগণায় ৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৮ হাজার ১৮, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ২৬ হাজার ৫৩৮। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১,৪৮৮ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ হাজার ২৫৯ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫০৯১ এবং ৪৭৬০ জনের।

রাজ্যের বাকি জেলার চিত্র

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ কেমন ছিল, দেখে নিন।

১) আলিপুরদুয়ার

নতুন করে আক্রান্ত –৫

সুস্থ হলেন –৭

২) কোচবিহার

নতুন করে আক্রান্ত –১২

সুস্থ হলেন –১৫

৩) দার্জিলিং

নতুন করে আক্রান্ত –৩১

সুস্থ হলেন –৩৬

৪) কালিম্পং

নতুন করে আক্রান্ত –২

সুস্থ হলেন –৬

৫) জলপাইগুড়ি

নতুন করে আক্রান্ত –১৫

সুস্থ হলেন –২০

৬) উত্তর দিনাজপুর

নতুন করে আক্রান্ত –৩

সুস্থ হলেন –২

৭) দক্ষিণ দিনাজপুর

নতুন করে আক্রান্ত -২১

সুস্থ হলেন –১৩

৮) মালদহ

নতুন করে আক্রান্ত -৬

সুস্থ হলেন –১০

৯) মুর্শিদাবাদ

নতুন করে আক্রান্ত -৯

সুস্থ হলেন –৩

১০) নদিয়া

নতুন করে আক্রান্ত -৫৮

সুস্থ হলেন –৫২

১১) বীরভূম

নতুন করে আক্রান্ত –১৭

সুস্থ হলেন –৯

১২) পশ্চিম বর্ধমান

নতুন করে আক্রান্ত –২২

সুস্থ হলেন –১৬

১৩) পূর্ব বর্ধমান

নতুন করে আক্রান্ত -৩৬

সুস্থ হলেন –৩০

১৪) বাঁকুড়া

নতুন করে আক্রান্ত -১৯

সুস্থ হলেন –১৯

১৫) পুরুলিয়া

নতুন করে আক্রান্ত -৪

সুস্থ হলেন –২

১৬) পূর্ব মেদিনীপুর

নতুন করে আক্রান্ত –২৬

সুস্থ হলেন -২৯

১৭) পশ্চিম মেদিনীপুর

নতুন করে আক্রান্ত–২৫

সুস্থ হলেন –৩২

১৮) ঝাড়গ্রাম

নতুন করে আক্রান্ত –৭

সুস্থ হলেন –৯

১৯) দক্ষিণ ২৪ পরগণা

নতুন করে আক্রান্ত –৫৪

সুস্থ হলেন –৫৬

২০) হুগলি

নতুন করে আক্রান্ত –৪১

সুস্থ হলেন -৫৪

২১) হাওড়া

নতুন করে আক্রান্ত –৫৯

সুস্থ হলেন –৫৪

এই জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে নদিয়ায় এবং একজন করে রোগীর মৃত্যু হয়েছে হয়েছে দার্জিলিং, বীরভূম এবং হুগলিতে।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে: 

বড়োসড়ো চমক গোয়ায়! তৃণমূলে যোগ দিচ্ছেন লাকি আলি এবং নাফিসা আলি?

তারকা প্রচারকের তালিকায় নাম নেই, বিদ্রুপের শিকার হয়ে ‘রকেট সায়েন্স’ প্রসঙ্গ টানলেন বাবুল সুপ্রিয়

ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে বড়োসড়ো পদক্ষেপ কেন্দ্রের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি স্বৈরাচারী? সমালোচকদের জবাব অমিত শাহের

ছুটির দিনেও বিরাম নেই, নতুন রেকর্ড গড়ল পেট্রোল, ডিজেলের দাম



from KhaborOnline https://ift.tt/3mFqYgH

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts