একাউন্টে ঢুকতে শুরু করেছে লক্ষীর ভান্ডারের দ্বিতীয় কিস্তির টাকা! জেনে নিন মেসেজ না আসলে কি করবেন!

নিজস্ব প্রতিবেদন :- পুজোর আগে হাসি ফুটেছে এ রাজ্যের মহিলাদের । কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দেওয়া কথা রেখেছেন । ভোটের আগে ইশতেহারে প্রকাশ করেছিলেন সেখানে লক্ষী ভান্ডার প্রকল্পের কথা তার মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে রাজ্যের মহিলাদেরকে পাঁচশ টাকা হাজার টাকা করে সরকারি অনুদান দেবেন প্রতিমাসে । সেই অর্থে অনেকেই হয়তো কথাটা প্রথম দেখে বিশ্বাস করেনি ।

কিন্তু গত ১৫ ই আগস্ট থেকে ১৬ ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্য জুড়ে যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল সে ক্যাম্পে উপচে পড়া ভিড় দেখে রীতিমত অবাক হয়ে গেছিল রাজ্য সরকার নিজেও । প্রথম দিনে প্রায় ১০ লক্ষের বেশি মহিলারা আবেদন করেছিল লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য। পাশাপাশি লক্ষ্মী গন্ডার প্রকল্প নিয়ে একাধিক সমস্যা ছিল রাজ্যের মহিলাদের । সব সমস্যার সমাধান ইতিমধ্যে হয়ে গেছে ।

যে সমস্ত মহিলাদের সিঙ্গেল একাউন্ট নেই জয়েন্ট একাউন্ট আছে তারাও আবেদন করতে পারবে লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য এমনটা জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পাশাপাশি অনেকে আবার এসএমএস আসেনি । সে ক্ষেত্রে কিভাবে স্ট্যাটাস চেক করা হবে তা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি ।তবে সম্প্রতি খুশির খবর টি উঠে এসেছে সেটি হল একসাথে গত দুই মাসের টাকা অনেকে একসাথে পেয়ে গেছেন ।অর্থাৎ সেপ্টেম্বরে এবং অক্টোবর মাসের টাকা তারা একসাথে অক্টোবর মাসে পেয়ে গেছে ।

লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য চারটি জেলাতে এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি ।তার কারণ পুজোর পর সেই সমস্ত অঞ্চল গুলোতে উপনির্বাচন শুরু হতে চলেছে । উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা নদীয়া এবং কোচবিহার জেলা এখনো পর্যন্ত লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা বরাদ্দ করা হয়নি। এছাড়া বাকি সমস্ত জেলার প্রকল্পের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে তাই জেলা শাসকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ।

The post একাউন্টে ঢুকতে শুরু করেছে লক্ষীর ভান্ডারের দ্বিতীয় কিস্তির টাকা! জেনে নিন মেসেজ না আসলে কি করবেন! appeared first on AajkerBarta.Com.



from AajkerBarta.Com https://ift.tt/3lo0P6L

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts