মাদক মামলায় স্থায়ী জামিন পেলেন নায়িকা পরীমণি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অবশেষে মাদক মামলায় স্থায়ী জামিন পেলেন চলচ্চিত্রের বহু আলোচিত নায়িকা পরীমণি। স্থানীয় একজন জামিনদার ও পঞ্চাশ হাজার টাকার বন্ডে মামলার চার্জশিট দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত।

রবিবার আদালতে আসতে দেরি হয় পরীমণির। এ জন্য ক্ষমা চেয়ে নেন তাঁর আইনজীবী। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে পরীমণির আইনজীবী তাঁর স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা জামিন মঞ্জুর করেন।

রবিবার দুপুর ১টা ৪০ মিনিটে আদালতে হাজির হন পরীমণি। আদালতে হাজিরা দিতে এসে ছয়তলা সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে অসুস্থ হয়ে পড়েন।  শুনানির শেষ পর্যায়ে আদালত কক্ষে এজলাসের ভেতরেও কিছুক্ষণ শুয়ে থাকেন। পরবর্তীতে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় তাকে গাড়িতে তোলা হয়।

এ দিন আদালতে পরীমণির জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু। তিনি আদালতকে বলেন, এ মামলায় শুনানির জন্য আজকের দিন আগে থেকে ধার্য ছিল। সাধারণত সকাল ১০টায় প্রত্যেক আসামিকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হয়।  কিন্তু আসামি পরীমণি বেলা ১টা পর্যন্ত আদালতে হাজির হননি। সবাইকে আইন মেনে চলতে হবে। সঠিক সময়ে আদালতে হাজির হতে হবে। আদালতের প্রতি সম্মান দেখাতে হবে। প্রধান কৌঁসুলির বক্তব্যের পর পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে বলেন, ‘স্যার, এ রকম ভুল আর হবে না।’

এর আগে গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পর দিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে পরীমণি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাঁদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানী থানায় নিয়ে যাওয়া হয়। এর পর র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমণি ও তাঁর সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সেই মামলায় পরীমণিকে আদালতে হাজির করা হলে প্রথমে চার দিনের পুলিশ হেফাজত এবং পরে আরও দুই দফায় তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়তে পারেন

পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বসল প্রথম চুল্লি

ভাসান চরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বাংলাদেশ-রাষ্ট্রপুঞ্জ মউ স্বাক্ষর

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলায় ৩ বাংলাদেশি-সহ আহত ১০

ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর উপলক্ষ্যে রোকেয়া সুলতানার একক শিল্পকর্ম প্রদর্শনী

দেড় বছর পর আন্তর্জাতিক পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে ভারতে

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা

বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে, বললেন বাংলাদেশের তথ্যমন্ত্রী



from KhaborOnline https://ift.tt/3Au1xDC

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts