টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রিমঝিম মিত্র। বর্তমানে তিনি জী বাংলায় ‘ড্যান্স বাংলা ড্যান্স’ শো-এর বিচারকের আসনে রয়েছেন। এই অনুষ্ঠানের গুরুদের আসনে দেখা যাবে বাংলার চার তারকা অর্থাৎ নৃত্যশিল্পী- ওম সাহানী, দেবলীনা কুমার, রিমঝিম মিত্র ও সৌমিলি বিশ্বাস। সম্প্রতি কৃষ্ণকলি ধারাববাহিকে নেগেটিভ ক্ঘড়িতে অভিনয় করতে দেখা গেছে রিমঝিম মিত্রকে।
এবারে তিনি থাকছেন জী বাংলা ডান্স রিয়ালিটি শো-এ। কিন্তু ছোট পর্দায় এসে বিতর্কে জড়িয়ে গেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা মিত্রকে কটাক্ষ করে লেখেন, ‘থলথলে বৌদি আমায় ব্লকিয়েছে। কমরেট মাংস পিন্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে’? এখানেই শেষ নয় শেষে আবার নরেন্দ্র মোদির নাম করে উপহাস করে লিখেছেন, ‘মুডি মাস্ট রিজাইন’।

কিন্তু কথা হচ্ছে কিসের জন্য রিমঝিম এরকম লিখলেন? আর একজন মহিলা কিসের জন্যই বা আরেকজন মহিলার শরীর নিয়ে বিদ্রুপ করবেন। নাহ রিমঝিম কোনো উত্তর দেননি। তবে শ্রীলেখা মিত্র থেমে যাননি, তিনি রিমঝিমের পোস্ট তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। কটাক্ষের জবাব দিতে শ্রীলেখা এদিন সকাল সকাল একটি কাঁধ খোলা জামা পরে ছবি দেন। তারপর তিনি লেখেন যে, অপমানজনক কথাবার্তাগুলো আর তাঁকে আঘাত করে না। তিনি জানেন যে ৪০ পেরিয়েও যথেষ্ট স্বাস্থ্যবতী এবং যখন ২০-র কোঠায় বয়স ছিল, তার থেকেও আজ বেশি সতেজ তিনি। তাই তাঁর কথায়, ‘ফ্যাট হওয়া নিয়ে যায় আসে না। ফিট থাকাটাই আসল’।

তার সাথে অভিনেত্রী শ্রীলেখা মিত্র লেখেন যে, ‘আমি খাদ্যরসিক’ তিনি গর্বের সাথে বলেছেন এই কথা। এদিন তিনি ওই পোস্টে এটাও লেখেন যে,’হয়তো তার কারণ আমার বংশের সকলেই খেতে ভালবাসেন’। এও বলেন যে বাইরের দুনিয়ার সঙ্গে তাঁর এই লড়াই অনেক পুরোনো। তাঁর হাঁটুর সমস্যার জন্য বহু দিন শরীরচর্চা করারও ক্ষমতা ছিল না। সিনেমাতে কাজ হারানোর ভয়ে তাকে সে কথাও লুকিয়ে রাখতে হয়েছিল। কিন্তু আজ তিনি সুস্থ নেই কোনো বাধা। আর শরীর সুস্থ রাখতে গেলে নিয়মিত শরীরচর্চা করতে হয়।
The post শ্রীলেখার শরীর নিয়ে বাজে মন্তব্য, স্পষ্ট ভাষায় কুরুচিকর মন্তব্যের উপযুক্ত জবাব দিলেন অভিনেত্রী appeared first on BharatNews 24x7.
from BharatNews 24×7 https://ift.tt/3vsG4cz