







নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত বেড়েই চলেছে প্রশ্ন লক্ষী ভান্ডার প্রকল্পকে নিয়ে । লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে আমরা জেনেছি যে এই রাজ্যের মহিলারা ৫০০ টাকা করে এবং হাজার টাকা করে সরকারি অনুদান পাবে প্রতিমাসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্প রাজ্যে চালু হয়েছে গত ১৫ ই আগস্ট থেকে ১৬ ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প ।




এই ক্যাম্পের মাধ্যমে এই রাজ্যের মহিলা লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে এমন টা জানা যাচ্ছে যে প্রথম দিনে দুয়ারে সরকার রাজ্যজুড়ে সর্বমোট ১০ লক্ষেরও বেশি মহিলা আবেদন করেছে । ঐদিন নবান্ন তে বৈঠক হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ইতিমধ্যে বেশ কয়েকটি জেলার মহিলারা টাকা পেতে শুরু করে দিয়েছেন এবং বিশেষ কয়েকটি জেলা রয়েছে সেখানে মহিলারা একসাথে দুই মাসের টাকা পাবেন ।




তার কারণ হচ্ছে উপনির্বাচন । পুজো শেষ হতেই কয়েকটি জেলাতে উপনির্বাচন শুরু হয়ে যাবে সেই অর্থে লাগু হয়ে যাবে নির্বাচন কমিশনের নানান নিয়ম বিধি । তাই সেই অঞ্চলের মহিলাদেরকে এই মুহূর্তে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না । কিন্তু উপনির্বাচনে বিধিনিষেধ শেষ হয়ে গেলে একেবারে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের টাকা তারা একসাথে পেয়ে যাবে।




লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে অনেক মহিলা পেয়ে গেছে এবং প্রতিটি জেলাশাসকদেরকে তাদের অর্থের পরিমাণ বরাদ্দ করে দেওয়া হয়েছে । অপেক্ষা করুন সবার একাউন্টে পুজোর আগে বা পরে প্রবেশ করে যাবে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা। কিন্তু যেহেতু উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা নদীয়া এবং কোচবিহারে উপনির্বাচন রয়েছে তাই এই সমস্ত অঞ্চলের মহিলাদেরকে এই মুহূর্তে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু নভেম্বর মাসে তারা সেপ্টেম্বর এবং অক্টোবর এই মাসে টাকা একসাথে পেয়ে যাবেন এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়












The post পুজোর আগেই এই 3 জেলার মহিলাদের একাউন্টে ঢুকে গেছে লক্ষীর ভান্ডারের টাকা! এই 4 জেলায় একসঙ্গে 2 মাসের টাকা ঢুকবে নভেম্বরে! appeared first on AajkerBarta.Com.
from AajkerBarta.Com https://ift.tt/3oGU7Ld