







নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত পাল্টাতে থাকছে বিভিন্ন ধরনের নিয়ম এবং যুক্ত হচ্ছে নতুন নতুন ধরনের নিয়ম । মূলত এই ধরনের পরিবর্তন ব্যাংকে সবথেকে বেশি দেখা যাচ্ছে ব্যাংকের পরিবর্তন । এখনকার দিনে নিত্যদিনের ঘটনা গ্রাহকের সুবিধার্থে নানান ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ গুলি । ঠিক তেমনি পয়লা অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক এর এটিএম পরিষেবা ।




তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অক্টোবরের আগে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সাধারণ মানুষের সুবিধার্থে । সম্প্রতি পুনরায় আরো একটি বিজ্ঞপ্তি জারি করেছে যার মাধ্যমে তারা জানিয়েছেন যে পহেলা অক্টোবর থেকে বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যে এটিএম পরিষেবা। সূর্যোদয় ব্যাংকের আর্থিক অবস্থা যথেষ্ট ভাল , এই ব্যাংককে কখনই দেউলিয়া বলা যায় না। গত ৩০ শে জুন পর্যন্ত ব্যাংকের মোট আউটলেট সংখ্যা ছিল ৫৫৫ টি এবং মোট কর্মী সংখ্যা ছিল ৫০৭২ জন।




আর্থিক দিক থেকে দেখলে এই ব্যাংকের অ্যাডভান্স গ্রোথ বৃদ্ধি পেয়েছিল ১৩.৩ শতাংশ, যা প্রায় ৪০০৪ কোটি টাকার সমান। এছাড়াও ডিপোজিট গ্রোথ বৃদ্ধি পেয়েছে ১৫.৬ শতাংশ, যা প্রায় ৩৩১৭ কোটি টাকা। ব্যাংকের প্রভিশন কভারেজ রেশিও বিগত বছরে ছিল ৭০.৯ শতাংশ , যা এবছর বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৯ শতাংশ। ব্যাংকের এটিএম পরিষেবা বন্ধ হয়ে গেলে বিকল্প পথ হিসেবে রয়েছে অন্যান্য এটিএম ।




সেই অফিশিয়াল ওয়েবসাইটে জারি করা বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষের সুবিধার্থে তারা জানিয়েছেন যে এই এটিএম কার্ড ডেবিট কার্ডের মতন যেকোনো এটিএম ব্যবহার করা যেতে পারে এবং সেখান থেকে টাকা তুলতে পারে গ্রাহকেরা । তার পাশাপাশি ২৪ ঘন্টা নেট ব্যাংকিং এর সুযোগ সুবিধা রেখে দিয়েছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক এবং কোনো রকম কোনো আর্থিক লেনদেন এর ক্ষেত্রে সমস্যা হবে না বলে জানিয়েছে তারা ।












The post ফের বিভ্রান্তিতে গ্রাহকরা! বন্ধ হয়ে গেল এই ব্যাংকের ATM পরিষেবা! রইল বিস্তারিত। appeared first on AajkerBarta.Com.
from AajkerBarta.Com https://ift.tt/3oDUaHE