তুলসীঘাটা থেকে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ছিনতাইকারী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার বকুলতলা থানার এসআই দীপংকর মণ্ডলের নেতৃত্বে পুলিশের এক বিশেষ টিম তুলসীঘাটা মোড়ের কাছের একটি পেট্রোল পাম্পের সামনে থেকে বৃহস্পতিবার রাতে আগ্নেয়াস্ত্র-সহ একজনকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেল, বেশ কিছুদিন যাবত জয়নগর থানা ও বকুলতলা থানা এলাকায় সন্ধ্যার পর থেকে এক দল ছিনতাইকারী এলাকার বিভিন্ন জায়গায় ছিনতাই করছে।

বকুলতলা থানার জয়নগর ময়দা রোডের আগুনখাকি মোড় এলাকায় সন্ধ্যের পর থেকে এই ছিনতাইয়ের ঘটনা বেশি চলছিল। এলাকার মানুষকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা-পয়সা, গয়না, মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলায় নড়েচড়ে বসে পুলিশ।

বৃহস্পতিবার রাত্র ১১টা নাগাদ তুলসীঘাটার কাছের একটি পেট্রোল পাম্প এলাকা থেকে একজন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তার সঙ্গে থাকা বাকি দু’জন দুষ্কৃতী অবশ্য পালিয়ে যায়।

ধৃতের নাম সিরাজ উদ্দিন গাজী অরফে বাবু গাজী (২২), বাড়ি জয়নগর থানার বহড়ু হাসিমপুর  এলাকায়। ধৃতের কাছ থেকে কার্তুজ ভরতি একটি বন্দুক, একটি মোটরবাইক ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:

জেআরডি টাটার ছবি টুইট করে এয়ার ইন্ডিয়াকে ‘পুনরায় স্বাগত’ জানালেন রতন টাটা

১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়ার মালিকানা গেল টাটার হাতে

৪ কেন্দ্রের উপনির্বাচনে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল, বিজেপি

গোড়ায় গলদ! কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্বের ইঙ্গিত প্রশান্ত কিশোরের

কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে এখনও কেন গ্রেফতার করছে না উত্তরপ্রদেশ পুলিশ, জানতে চাইল সুপ্রিম কোর্ট

দেবীপক্ষের দ্বিতীয় দিন ২১ হাজারের ঘরে নামল সংক্রমণ, মৃত্যুও নামল তিনশোর নীচে



from KhaborOnline https://ift.tt/3uV8c8T

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts