জেআরডি টাটার ছবি টুইট করে এয়ার ইন্ডিয়াকে ‘পুনরায় স্বাগত’ জানালেন রতন টাটা

নয়াদিল্লি: জল্পনা সত্যি করে শেষমেশ এয়ার ইন্ডিয়া কিনে নিল টাটা সন্স। সরকারি উড়ান সংস্থাটির মালিকানা ফেরত পেয়ে উচ্ছ্বসিত টাটা সন্স-এর চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা। এয়ার ইন্ডিয়ার মূল প্রতিষ্ঠাতা জেআরডি টাটার একটি ছবি টুইটারে পোস্ট করে সংস্থাটিকে পুনরায় স্বাগত জানালেন তিনি।

প্রায় ন’দশক আগে টাটা গোষ্ঠীরই হাত ধরে শুরু হয়েছিল দেশের প্রথম উড়ান সংস্থা। ১৯৪৬ সালে টাটা এয়ারলাইন্সের নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া (AI)। তবে স্বাধীনতার পর এই সংস্থা চলে যায় সরকারের হাতে।

শুক্রবার এয়ার ইন্ডিয়া বিলগ্নিকরণের দরপত্র জিতে নেওয়ার খবরকে ‘বড়ো খবর’ হিসেবে আখ্যা দিয়েছেন রতন টাটা। টুইটারে লেখেন, উড়ান শিল্পে টাটা গোষ্ঠীর উপস্থিতি একটা শক্তিশালী বাজার গড়ে তুলবে। জেআরডি টাটার পরিচালনায় এই উড়ান সংস্থা যে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্থান দখল করে নিয়েছিল, আবেগতাড়িত হয়ে সে কথাও স্মরণ করেছেন তিনি।

তিনি লেখেন, “টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার দরপত্র জিতেছে, এটা খুবই ভালো খবর! তবে এয়ার ইন্ডিয়াকে পুনর্নির্মাণের জন্য যথেষ্ট প্রচেষ্টার প্রয়োজন।”

নির্দিষ্ট কিছু শিল্পে বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই নীতিকে ধন্যবাদও জানিয়েছেন রতন টাটা।

উল্লেখ্য, ১৯৩২ সালে টাটা এয়ার সার্ভিস হিসাবে পথচলা শুরু করেছিল এই উড়ান সংস্থা। যা জেআরডি টাটা প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৫৩ সালে সরকার সংস্থাটির জাতীয়করণ করে। ১৯৭৭ সাল পর্যন্ত এর চেয়ারম্যান ছিলেন জেআরডি টাটা।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:

১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়ার মালিকানা গেল টাটার হাতে

৪ কেন্দ্রের উপনির্বাচনে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল, বিজেপি

গোড়ায় গলদ! কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্বের ইঙ্গিত প্রশান্ত কিশোরের

কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে এখনও কেন গ্রেফতার করছে না উত্তরপ্রদেশ পুলিশ, জানতে চাইল সুপ্রিম কোর্ট

দেবীপক্ষের দ্বিতীয় দিন ২১ হাজারের ঘরে নামল সংক্রমণ, মৃত্যুও নামল তিনশোর নীচে



from KhaborOnline https://ift.tt/3DmJZex

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts