১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়ার মালিকানা গেল টাটার হাতে

নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়া অধিগ্রহণে সফল টাটা সন্স। সরকারি উড়ান সংস্থাটির অধিগ্রহণে টাটা সন্সের জমা দেওয়া ১৮,০০০ কোটি টাকার দরপত্রটি গ্রাহ্য হয়েছে।

প্রায় ন’দশক আগে টাটা গোষ্ঠীরই হাত ধরে শুরু হয়েছিল দেশের প্রথম উড়ান সংস্থা। ১৯৪৬ সালে টাটা এয়ারলাইন্সের নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া (AI)। তবে স্বাধীনতার পর এই সংস্থা চলে যায় সরকারের হাতে। এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১০০ শতাংশ শেয়ার ছাড়াও, গ্রাউন্ড-হ্যান্ডলিং কোম্পানি এয়ার ইন্ডিয়া স্যাটস এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (AISATS)-এর ৫০ শতাংশ অংশীদারিত্ব ফের চলে এল টাটা গোষ্ঠীর হাতে।

গত ২০২০ সালের ডিসেম্বরে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণে দরপত্র চেয়েছিল কেন্দ্রীয় সরকার। এই প্রতিযোগিতায় চারটি দরদাতা সংস্থা অংশ নিয়েছিল। যেগুলোর মধ্যে শুধুমাত্র টাটা এবং বেসরকারি উড়ান সংস্থা স্পাইস জেটের কর্ণধার অজয় সিংহ-ই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলেন।

রিপোর্ট অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৭০,০০০ কোটি টাকার বেশি। সংস্থার সামগ্রিক ঋণের পরিমাণ ৪৩ হাজার কোটি টাকা। এই সংস্থা চালানোর জন্য সরকারের দৈনিক লোকসান ২০ কোটি টাকা।

তবে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের পদক্ষেপ এটাই প্রথম নয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। এর আগে ২০১৮ সালের মার্চ মাসেও দরপত্র চাওয়া হয়েছিল যোগ্য সংস্থাগুলোর কাছে। সে সময় বলা হয়েছিল, এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে দেওয়া হবে। কিন্তু সরকারি উড়ান সংস্থার ঋণের বহর দেখে কেউ-ই অংশীদারিত্ব কেনার আগ্রহ দেখায়নি।

এখন দেশের বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার কাছে রয়েছে ৪,৪০০টি দেশীয় এবং ১,৮০০ আন্তর্জাতিক ল্যান্ডিং ও পার্কিং স্লট। একই সঙ্গে বিদেশের বিভিন্ন বিমানবন্দরে ৯০০টি জায়গা নেওয়া রয়েছে।

উল্লেখ্য, ১৯৩২ সালে টাটা এয়ার সার্ভিস হিসাবে পথচলা শুরু করেছিল এই উড়ান সংস্থা। যা জেআরডি টাটা প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৫৩ সালে সরকার সংস্থাটির জাতীয়করণ করে। ১৯৭৭ সাল পর্যন্ত এর চেয়ারম্যান ছিলেন জেআরডি টাটা।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:

৪ কেন্দ্রের উপনির্বাচনে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল, বিজেপি

গোড়ায় গলদ! কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্বের ইঙ্গিত প্রশান্ত কিশোরের

কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে এখনও কেন গ্রেফতার করছে না উত্তরপ্রদেশ পুলিশ, জানতে চাইল সুপ্রিম কোর্ট

দেবীপক্ষের দ্বিতীয় দিন ২১ হাজারের ঘরে নামল সংক্রমণ, মৃত্যুও নামল তিনশোর নীচে

লখিমপুর কাণ্ডের নিন্দা করে বিজেপির কর্মসমিতি থেকে বাদ পড়লেন বরুণ গান্ধী, মা মানেকাও

কাটল জট, টিকার পুরো ডোজ নিলে ব্রিটেন প্রবেশের পর কোনো ভারতীয় যাত্রীকে থাকতে হবে না কোয়ারান্টাইনে



from KhaborOnline https://ift.tt/3lpMIxT

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts