কলকাতা: আসন্ন চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে তৃণমূল। গত বৃহস্পতিবার প্রকাশিত সেই ২০ জনের তালিকায় নাম নেই সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়র। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিদ্রুপের শিকারও হতে হয়েছে তাঁকে। এ বিষয়ে নিজের অবস্থান বোঝাতে বাবুল টেনে আনলেন ‘রকেট সায়েন্স’ প্রসঙ্গ।
শনিবার রাতে নিজের টুইটার হ্যান্ডলে বাবুল লেখেন, “এটা কোনো রকেট সায়েন্সের বিষয় নয়। দয়া করে জেনে রাখুন, আমি এখনও এক জন বিজেপি সাংসদ”।
দলবদলের দিনই সাংসদপদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন আসানসোলের সাংসদ। যদিও লোকসভার স্পিকারের সময় দেওয়া অথবা তাঁর সঙ্গে বাবুলের সাক্ষাৎ নিয়ে টানাপোড়েন এখনও অব্যাহত। এ বিষয়ে বাবুল ওই টুইটে লেখেন, “গতকাল আবার একটা চিঠিতে সম্মানীয় স্পিকারের কাছে সময় চেয়েছিলাম যাতে আমি নিয়মানুযায়ী পদত্যাগপত্র জমা দিতে পারি। কলকাতাতে গুছিয়ে নিতে আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য তৃণমূলকে ধন্যবাদ”।
আগামী ৩০ অক্টোবর গোসাবা, শান্তিপুর, খড়দহ ও দিনহাটায় উপনির্বাচন। তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় নেই বসিরহাটের সাংসদ নুসরত জাহান এবং বাবুলের। এর আগে ভবানীপুর উপনির্বাচনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তাঁর প্রচারের প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন বাবুল।
তবে এই চার কেন্দ্রের প্রচারে তাঁর উপস্থিতি আশা করেছিলেন অনেকেই। যদিও বাবুল এই টুইটে বুঝিয়ে দিয়েছেন, যত দিন বিজেপির সাংসদ হিসেবে রয়েছেন, ততদিন প্রত্যক্ষ ভাবে তৃণমূলের প্রচারে থাকছেন না তিনি।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:
ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে বড়োসড়ো পদক্ষেপ কেন্দ্রের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি স্বৈরাচারী? সমালোচকদের জবাব অমিত শাহের
ছুটির দিনেও বিরাম নেই, নতুন রেকর্ড গড়ল পেট্রোল, ডিজেলের দাম
বঙ্গের বায়ুমণ্ডলে উত্তুরে বাতাস, বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও পুজোয় দুর্যোগের আশংকা নেই
কেরলে সংক্রমণ কমার জের, ৭ মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ ভারতে
from KhaborOnline https://ift.tt/3apMIHG