বড়োসড়ো চমক গোয়ায়! তৃণমূলে যোগ দিচ্ছেন লাকি আলি এবং নাফিসা আলি?

বড়োসড়ো চমকের প্রত্যাশা! গোয়ায় লাকি আলি এবং নাফিসা আলির সঙ্গে সাক্ষাৎ ডেরেক ও’ব্রায়েনের।

পানাজি: গোয়াতেও তৃণমূলের প্রচারে যুক্ত হচ্ছেন তারকারা? দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন গোয়ায় এসে গায়ক লাকি আলি এবং অভিনেত্রী, সমাজকর্মী নাফিসা আলির সঙ্গে সাক্ষাৎ করার পর সেই জল্পনাই তুঙ্গে!

দলের প্রচারে গোয়ায় রয়েছেন ডেরেক। তিনি লাকি এবং নাফিসার সঙ্গে সাক্ষাৎ করেন। তার পরই জোর জল্পনা, তা হলে এই দুই তারকা এ বার যোগ দিচ্ছেন তৃণমূলে?

এ বিষয়ে ডেরেক অবশ্য বলেছেন, “সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ করছি আমরা। ফলে আগামী দিনে দেখতে পাবেন, সব জায়গা থেকে অনেকেই তৃণমূলে যোগ দেবেন”।

তাঁদের সাক্ষাতের পর, নাফিসা আলি একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। যার ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি খুশি। তিনি লেখেন, “ভারতের একজন প্রাণবন্ত নেতা দরকার এবং আমি খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন”।

তিনি আরও জোরের সঙ্গে বলেছেন, “গোয়ায় একজন যোগ্য নেতা প্রয়োজন, যিনি ভবিষ্যতের কথা ভাবতে পারেন”।

কলকাতায় জন্ম, এখন গোয়ায় থাকেন নাফিসা। দক্ষিণ কলকাতা থেকে ভোটে লড়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ২০০৪ সালের লোকসভা ভোটে তিনি কংগ্রেস পার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এই আসনে। তিনি ‘বাঘিনী’ বলে সম্বোধন করেছেন মমতাকে।

অন্য দিকে, লাকি আলিও এখন বেশির ভাগ সময়েই গোয়ায় থাকেন। বলিউডের জনপ্রিয় গায়ক সে ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নন।

২০২১-এ পশ্চিমবঙ্গে বিজেপির চ্যালেঞ্জ মোকাবিলার পর উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরার পাশাপাশি পশ্চিমের সমুদ্র উপকূলবর্তী রাজ্য গোয়া দখলে নজর দিয়েছে তৃণমূল। একে একে ঘাসফুল শিবিরে নাম লেখাচ্ছেন অনেকেই। বছর ঘুরলেই বিধানসভা ভোট ৪০ আসনের গোয়ায়।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:

তারকা প্রচারকের তালিকায় নাম নেই, বিদ্রুপের শিকার হয়ে ‘রকেট সায়েন্স’ প্রসঙ্গ টানলেন বাবুল সুপ্রিয়

ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে বড়োসড়ো পদক্ষেপ কেন্দ্রের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি স্বৈরাচারী? সমালোচকদের জবাব অমিত শাহের

ছুটির দিনেও বিরাম নেই, নতুন রেকর্ড গড়ল পেট্রোল, ডিজেলের দাম

বঙ্গের বায়ুমণ্ডলে উত্তুরে বাতাস, বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও পুজোয় দুর্যোগের আশংকা নেই



from KhaborOnline https://ift.tt/3ammd60

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts