‘অনেকেই অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন’, বিজেপিতে আরও বড়ো ভাঙনের ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম

কলকাতা: বিজেপিতে আরও বড়ো ভাঙনের ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। দাবি করলেন, বিজেপির অনেক নেতাই তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়ে রেখেছেন। তাঁদের কবে, কী ভাবে দলে নেওয়া হবে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন।

শনিবার ফিরহাদ বলেন, “বিজেপির আরও অনেক নেতা তৃণমূলে যোগ দিতে চান। আমাদের কাছে অনেক অ্যাপ্লিকেশন জমা পড়েছে। সেগুলো অভিষেকের কাছে পাঠিয়ে দিয়েছি। অভিষেক ঠিক করবে, কবে কাকে দলে নেওয়া হবে।”

ফিরহাদের এই মন্তব্যে যে বিজেপি নেতাদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে তুলবে তা অস্বীকার করার কোনো জায়গা নেই। যদিও প্রকাশ্যে অস্বস্তির কথা মানছেন না গেরুয়া শিবিরের নেতারা।

উল্লেখ্য, বাবুল সুপ্রিয়র পরে সদ্য তৃণমূলে পুনরায় যোগদান করেছেন সব্যসাচী দত্ত। সব্যসাচীর যোগদান আবার বেশ নাটকীয়। কারণ বিজেপির তরফে যে দুর্গাপুজোর আয়োজন করা হয় সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে, তার পুরদস্তুর উদ্যোক্তা ছিলেন সব্যসাচীই। এ বছরও তাঁকে সামনে রেখেই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছিল গেরুয়া শিবির।

ফলে এই নাটকীয় দলবদলে বিজেপির অন্দরে অবিশ্বাসের জন্ম দিতে পারে। ফিরহাদের এ দিনের মন্তব্য যে অবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে তা তো বলাই বাহুল্য।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:

পুজোর মধ্যেই রাজ্যে আসছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সামনে হাজিরা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস

এ বারও কালীপুজোয় নিষিদ্ধ থাক শব্দবাজি, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

আরও স্বস্তির খবর! সাড়ে ১৯ হাজারে নামল দৈনিক সংক্রমণ 

ত্রিপুরার পুরভোটে লড়বে তৃণমূল, প্রস্তুতি শুরু করতে বললেন অভিষেক



from KhaborOnline https://ift.tt/3oNgYVy

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts