পুজোর ভোজের তালিকায় এক দিন থাকুক ‘চাউম্যান’-এর চাইনিজ খাবার

স্টার্টার থেকে শুরু করে মেনকোর্স, আপনার জন্য সবেতেই অপেক্ষা করছে নতুন চমক!

“আরশুলা মুখে দিয়ে সুখে খায় চীনারা,
কত কি যে খায় লোকে নাহি তার কিনারা”

সুকুমার রায় তাঁর “খাই খাই” কবিতাতে চিনা খাবারে আরশোলার কথা উল্লেখ্য করলেও আসলে কিন্তু চিনা খাবার বেশ সুস্বাদু। বাঙালি খাদ্যতালিকায় তাই এই বিদেশি খাবারটি একটা আলাদা জায়গা করে নিয়েছে। মোঘলাই,কন্টিনেন্টাল খাবারের পাশাপাশি চাইনিজ খাবারেরও কিন্তু সমান গুরুত্ব রয়েছে।

পুজো শুরু হয়ে গিয়েছে। দেবীপক্ষের সূচনা হতে না হতেই প্রতিমা উদ্বোধন শুরু হয়েছে। নতুন পোশাক কেনাকাটির পাশাপাশি অনেকেই বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিংয়ে। আউটিং যেখানে, সেখানে পেটপুজো তো থাকবেই। তাই পুজোতে একদিন চাইনিজ খাবার আপনার পুজোর ভোজের তালিকায় রাখতেই পারেন।

শহরের অন্যতম সেরা চাইনিজ রেস্টুরেন্ট “চাউম্যান” প্রতি বছরের মতো এ বছরেও পুজো স্পেশাল কিছু খাবারের সম্ভার নিয়ে হাজির হয়েছে। মূলত আমিষ খাবার, যেমন স্টার্টার থেকে শুরু করে মেনকোর্স সবেতেই রয়েছে নতুন চমক।

চাউম্যানের ম্যানেজার রোহন দত্ত জানালেন, এ বারের পুজো স্পেশাল মেনুতে থাকছে স্টাটার প্রন কা সিয়ং (Prawn-ka-seong)। মেন কোর্সে রয়েছে সিং হই চিকেন (Tsung Hoi chicken), চিলি ওয়াইন ফিস (chili wine fish), বেসিল ফ্রায়েড রাইস (Besil Fried Rice), সাংঘাই নুডুলস (Shanghai Noodles)।

এ ছাড়াও খাবারের শুরুতে ফ্রেস লাইম সোডা অথবা শেষ পাতে ডেজার্টে ‘ভ্যানিলা আইসক্রিম উইদ চকোলেট সসস্ আপনার রসনাকে তৃপ্তি দেবেই। দু’জনের খরচ পড়বে মোটামুটি ৮০০+ট্যাক্স।

“চাউম্যান”-এর প্রতিটি আউটলেটে এই আইটেম গুলি পাওয়া যাবে পুজোর মধ্যে। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ৫টা থেকে ৬টা রেস্তোঁরাটি সম্পূর্ণ স্যানেটাইজ করে আবার ৬টা থেকে রাত ২টো অবধি খোলা থাকবে।

করোনার মধ্যে সম্পূর্ণ কোভিড প্রটোকল ও স্যানেটাইজের বিষয়টি মেনেই “চাউম্যান” অপেক্ষা করছে ভোজন রসিক মানুষের জন্য। তা হলে আর দেরি না করে বন্ধু-বান্ধব,আত্মীয় -স্বজনের সঙ্গে একবার জমিয়ে ভুরিভোজটা সেরে আসতেই পারেন।

পুজোর খাওয়াদাওয়ার আরও ঠিকানা, জেনে নিতে পারেন এখানে:

কফি ভালোবাসলে ঘুরে আসুন বুনাফিল ক্যাফে, মিলবে ব্রেকফাস্ট থেকে ডিনার

প্যান্ডেল হপিং না হোক জমিয়ে খানাপিনা সিক্স বালিগঞ্জ প্লেসে, এল নতুন আউটলেট

দুর্গাপুজোয় ঠাকুরবাড়ির খাবারের সম্ভার নিয়ে হাজির সপ্তপদী রেস্টুরেন্ট



from KhaborOnline https://ift.tt/2WWR4Tz

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts