পুজোর মধ্যেই রাজ্যে আসছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা: এ মাসের শেষেই পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। তার নিরাপত্তা নিশ্চিত করতে পুজোর মধ্যেই রাজ্যে এসে পড়বে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, আপাতত ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) আসছ চারটি কেন্দ্রের নিরাপত্তার জন্য।

গোসাবা, শান্তিপুর, খড়দহ, দিনহাটা — এই চার জায়গা অর্থাৎ যেখানে আগামী ৩০ তারিখ ভোট রয়েছে, সেখানকার স্পর্শকাতর এলাকায় আপাতত এরিয়া ডমিনেশনের কাজ করবেন বাহিনীর জওয়ানরা। পরে প্রয়োজনে বাড়তি বাহিনীর মোতায়েন করা হতে পারে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, এই ২৭ কম্পানি বাহিনীতে রয়েছেন ৮ কোম্পানি সিআরপিএফ (CRPF), ৯ কোম্পানি বিএসএফ (BSF), ৫ কোম্পানি এসএসবি (SSB) এবং ৫ কোম্পানি সিআইএসএফ। চারটি কেন্দ্রে ভাগ হয়ে টহলদারি চালাবেন তারা

গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন এবং মুর্শিদাবাদের ২টি কেন্দ্রে ভোটের জন্য মোট ৩৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোটের আগে আরও বাড়তি বাহিনী পাঠানো হয়েছিল সব রকম অশান্তি এড়াতে। এ মাসের শেষের চারটি কেন্দ্রের মধ্যে বেশিরভাগই স্পর্শকাতর। তাই এই উপনির্বাচন নিয়ে আরও সতর্ক কমিশন। আর সেই কারণে এত আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় মুড়ে ফেলার উদ্যোগ।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সামনে হাজিরা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস

এ বারও কালীপুজোয় নিষিদ্ধ থাক শব্দবাজি, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

আরও স্বস্তির খবর! সাড়ে ১৯ হাজারে নামল দৈনিক সংক্রমণ 

ত্রিপুরার পুরভোটে লড়বে তৃণমূল, প্রস্তুতি শুরু করতে বললেন অভিষেক

কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টার পদ থেকে সরলেন কেভি সুব্রহ্মণ্যম



from KhaborOnline https://ift.tt/3mFiSEO

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts