সুখবর! ৭২ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের অনেক অংশ থেকে বিদায় নেবে বর্ষা

কলকাতা: শারদোৎসবের সূচনাকালে খুশির খবর দিল আবহাওয়া। আগামী ৭২ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের অনেক এলাকা থেকেই এ বছরের মতো বিদায় নিয়ে নেবে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু। শনিবার দুপুরের আবহাওয়া দফতরের রিপোর্টে এমনই জানানো হয়েছে।

উল্লেখ্য, এ দিনই দেশের আরও অনেকটা অঞ্চল জুড়ে বিদায় নিয়ে ফেলেছে বর্ষা। বর্তমানে বর্ষার বিদায়ের রেখা বা Monsoon Withdrawal Lineটা বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং গুজরাতের ওপর দিয়ে বিস্তার করছে। অর্থাৎ, সমগ্র উত্তর ভারত এখন বর্ষামুক্ত। অন্য দিকে, উল্লখিত এই চারটে রাজ্যের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা।

এ বছর বর্ষার বিদায়যাত্রা শুরু হয়েছে স্বাভাবিকের প্রায় ২০ দিন পর, ৬ অক্টোবর থেকে। বর্ষাকে বিদায় নিতে গেলে বেশ কিছু শর্ত মানতে হয়। এর মধ্যে অন্যতম শর্ত হল বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়া এবং হাওয়ার গতিপথের পরিবর্তন হওয়া। দক্ষিণপূর্ব জলীয় হাওয়ার বদলে উত্তরপশ্চিম শুষ্ক বাতাস এসে গেলেও বর্ষা বিদায়ের পথ প্রশস্ত হয়ে যায়।

বর্তমানে পশ্চিমবঙ্গেও সেটাই হচ্ছে। উত্তরপশ্চিম দিক থেকে হাওয়া প্রবেশ করে গিয়েছে রাজ্যে। অন্যদিকে, জলীয় বাষ্পে ভরা দক্ষিণা বাতাস ধীরে ধীরে পেছনে হটছে। এই দুই ধরনের হাওয়ার সংঘর্ষ হচ্ছে রাজ্যের বায়ুমণ্ডলেই। সে কারণে বিক্ষিপ্ত ভাবে এবং অত্যন্ত স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়ে তীব্র বৃষ্টি হচ্ছে কখনও কখনও।

তবে এই স্থানীয় ঝড়বৃষ্টির প্রবণতাও এ বার কমবে রাজ্যে। শুষ্ক হাওয়ার দাপট ধীরে ধীরে বাড়বে। আর তার হাত ধরেই সপ্তমী নাগাদ রাজ্যের অনেক এলাকা থেকে বিদায় নেবে বর্ষা।

বর্ষা বিদায় নিলেও অবশ্য বৃষ্টি এখনই থামবে না। পুজোর সময় উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে নেই। তবে পুজো শেষ হলেই ফের বাড়তে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এগিয়ে যেতে পারে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তার জেরেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন: ষষ্ঠীর মধ্যে মণ্ডপ থেকে সরানো হোক জুতো, রাজ্যের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

লখিমপুর খেরির হিংসাত্মক ঘটনার অন্যান্য প্রতিবেদন পড়ুন এখানে: লখিমপুর খেরি হিংসা



from KhaborOnline https://ift.tt/3v3yd5V

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts