ষষ্ঠীর মধ্যে মণ্ডপ থেকে সরানো হোক জুতো, রাজ্যের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

‘মা দুর্গার অপমান সহ্য করা হবে না’। জুতো সরানোর সময়সীমা বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী!

কলকাতা: দমদম পার্ক ভারত চক্রের এ বারে পুজোমণ্ডপ ইতিমধ্যেই উঠে এসেছে বিতর্কের কেন্দ্রে। পুজোর মণ্ডপসজ্জায় চটি, জুতোর ব্যবহারে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠানো হয়েছে পুজো কমিটিকে। এ বার একই ঘটনায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মণ্ডপটিকে জুতো দিয়ে সাজানোর বিরুদ্ধে আগেই সরব হয়েছে বিজেপি। পুজো কমিটিকে আইন নোটিশ পাঠিয়েছেন আইনজীবী পৃথ্বীবিজয় দাস। অভিযোগ, চটি, জুতো ব্যবহার করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।

শনিবার টুইটারে শুভেন্দু লেখেন, “দমদম পার্কের একটা দুর্গাপুজো মণ্ডপ জুতো দিয়ে সাজানো হয়েছে। ‘শিল্পীর স্বাধীনতা’র নামে মা দুর্গার অপমান সহ্য করা হবে না”।

একই টুইটে তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে অনুরোধ করছি। ষষ্ঠীর আগে উদ্যোক্তাদের জুতো সরিয়ে ফেলার আবেদন করছি”।

দমদম পার্ক ভারত চক্রের পুজো মণ্ডপ ঘিরে কেন এত বিতর্ক? পড়ুন এখানে ক্লিক করে: দুর্গাপুজোর মণ্ডপসজ্জায় ‘রাজনৈতিক ইস্যু’, পুজো কমিটিকে আইনি নোটিশ



from KhaborOnline https://ift.tt/3iNv2KR

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts