ছুটির দিনেও বিরাম নেই, নতুন রেকর্ড গড়ল পেট্রোল, ডিজেলের দাম

কলকাতা: বিরতির কোনো লক্ষণ নেই। গত মঙ্গলবার থেকে বেড়েই চলেছে পেট্রোল, ডিজেলের দাম। পাশাপাশি প্রতিদিনই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে জ্বালানি তেলের দাম।

এই নিয়ে পরপর পাঁচ দিন জ্বালানির দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে যথাক্রমে ২৮ পয়সা এবং ৩৫ পয়সা করে।

এ দিন কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ঠেকল ১০৪.৮০ টাকায়। অন্য দিকে প্রতি লিটার ডিজেলের দাম ৯৫.৯৩ টাকা।

তেল বিপণনকারী সংস্থাগুলি দাবি করে, খুচরো বাজারে জ্বালানির দামের কোনো পরিবর্তন করার আগে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির উপর নজর রাখে। যে কারণে সেপ্টেম্বরে তিন সপ্তাহ ধরে পেট্রোলের দাম পরিবর্তন করা হয়নি। কিন্তু বিশ্বব্যাপী তেলের দামের চরম অস্থিরতা এখন সংস্থাগুলোকে দাম বাড়াতে বাধ্য করছে।

এমনিতে চলতি বছরের এপ্রিল মাস থেকে সব মিলিয়ে ৪১ বার বেড়েছে জ্বালানির দাম। চলতি অক্টোবরের তিন দিনই বেড়ে যা সর্বকালীন সর্বোচ্চ উচ্চতায় রয়েছে। আগামীতে এই দাম আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে গত আগস্টে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দামে গড় বৃদ্ধি হয়েছে ৬-৭ ডলার। কিন্তু সেই তুলনায় অনেকটাই স্থিতিশীল খুচরো বাজারের দাম।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:

বঙ্গের বায়ুমণ্ডলে উত্তুরে বাতাস, বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও পুজোয় দুর্যোগের আশংকা নেই

কেরলে সংক্রমণ কমার জের, ৭ মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ ভারতে

তিন সপ্তাহ আগে ছিল ছয় জেলা, এখন পশ্চিমবঙ্গের ৮ জেলায় সক্রিয় কোভিডরোগীর সংখ্যা একশোর কম

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি অপরিবর্তিত, সামান্য বাড়লেও কলকাতার সংক্রমণ উদ্বেগজনক নয়

সংসদীয় স্থায়ী কমিটিতে শিশির-দিব্যেন্দু জায়গা পেলেন তৃণমূল সাংসদ হিসেবেই

পুজোর জন্য পশ্চিমবঙ্গে আরও কিছুটা শিথিল হল করোনাজনিত বিধিনিষেধ



from KhaborOnline https://ift.tt/3alLWLS

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts