লখিমপুর খেরি কাণ্ড: মন্ত্রী-পুত্রকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

নয়াদিল্লি: লখিমপুর খেরিতে আন্দোলনকারী কৃষকদের গাড়িতে পিষে মারার ঘটনায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসকে গত শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁকে বিশেষ আদালতে তোলা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক।

গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে চার কৃষককে গাড়িতে পিষে খুনের অভিযোগ ওঠে মন্ত্রী-পুত্রের বিরুদ্ধে। তাঁর ব্যাপারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পৌঁছায় সুপ্রিম কোর্টে। গত শুক্রবার পুলিশি তলব এড়ানো পর ফের তাঁকে ডেকে পাঠানো হয় শনিবার।

ওই দিন প্রায় ১২ ঘণ্টার জেরার পর বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় পুলিশ গ্রেফতার করে তাঁকে। ডিআইজি উপেন্দ্র আগরওয়ালের নেতৃত্বে এই ঘটনার তদন্তে গঠিত ৯ সদস্যের ‘সিট’ গ্রেফতার করে মন্ত্রী-পুত্রকে।

পুলিশ সূত্রে খবর, জেরার সময় অনেক প্রশ্নের জবাব এড়িয়ে যান আশিস। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও এনেছে পুলিশ। যে কারণে, ঘটনার সাত দিনের মাথায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।

এ দিন তাঁকে বিশেষ আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও তাঁকে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ। আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

ধৃতের আইনজীবী বলেন, আশিসকে গ্রেফতার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করানো হয়। বিচারক ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে লখিমপুর খেরি জেলা কারাগারে পাঠান তাঁকে। পুলিশ ধৃতকে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল। আদালত ওই আবেদনের শুনানি করবে আগামী সোমবার।

উল্লেখ্য, গত রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে প্রতিবাদী কৃষকদের গাড়িতে পিষে দেওয়ার ঘটনাটি ঘটে। নিহত হন চার কৃষক, আহত আরও অনেকেই। ওই ঘটনার জেরেই নিহত হন আরও চার জন। দুই বিজেপি কর্মী, কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​মিশ্রের এক গাড়িচালক এবং একজন স্থানীয় রিপোর্টারও নিহত হন।

আরও পড়ুন:

লখিমপুর খেরি কাণ্ডে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্র

অ্যাকশনের রিয়্যাকশন! লখিমপুর খেরিতে বিজেপি কর্মীদের মৃত্যু সম্পর্কে মন্তব্য কৃষক নেতা রাকেশ টিকায়েতের

লখিমপুর খেরি কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে ‘রেল রোকো’র ডাক কৃষক সংগঠনগুলির



from KhaborOnline https://ift.tt/3aodwbj

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts