উৎসবের মরশুমে বাড়তি ট্রেন ঘোষণা রেলের

নয়াদিল্লি: ভারতে চলমান উৎসবের মরশুমের যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই বেশ কিছু বাড়তি ট্রেন চালানোর ঘোষণা করেছে ভারতীয় রেল। এই বিশেষ ট্রেনগুলো রবিবার (১০ অক্টোবর) থেকে আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে।

দুর্গাপুজো, দশেরা, দীপাবলি এবং ছট পুজোর ছুটির দিনগুলোতে ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এই বিশেষ ট্রেনগুলো চালানো হচ্ছে। প্রতিবারই এই সময় যাত্রীসংখ্যা বৃদ্ধি পায়, বিশেষ করে দেশের পূর্বাঞ্চল থেকে চাহিদা অপেক্ষাকৃত অনেক বেশি।

অন্য বছর এই উৎসবের মরশুমে ভারতীয় রেলওয়ে সাধারণত হাজার পাঁচেক উৎসব স্পেশাল ট্রেন চালায়। তবে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি জটিল করে তোলায় যাত্রীদের চাহিদা অতীতের থেকে হ্রাস পেয়েছে। তবে সেই পরিস্থিতিও এখন অনেকটাই আশাব্যঞ্জক।

চলতি সপ্তাহে নর্দার্ন রেল জানিয়েছে, উৎসবের মরশুমে ভিড় এড়াতে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রেনের সংখ্যা যে বাড়ছে তা জানিয়েছে, ওয়েস্টার্ন রেল-সহ সাউথ সেন্ট্রাল রেল, সাউথ-ইস্টার্ন রেল।

আরও পড়ুন:

লখিমপুর খেরি কাণ্ড: মন্ত্রী-পুত্রকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

লখিমপুর খেরি কাণ্ডে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্র

অ্যাকশনের রিয়্যাকশন! লখিমপুর খেরিতে বিজেপি কর্মীদের মৃত্যু সম্পর্কে মন্তব্য কৃষক নেতা রাকেশ টিকায়েতের

লখিমপুর খেরি কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে ‘রেল রোকো’র ডাক কৃষক সংগঠনগুলির



from KhaborOnline https://ift.tt/3oO9G3J

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts