প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি স্বৈরাচারী? সমালোচকদের জবাব অমিত শাহের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচকরা তাঁকে ‘স্বৈরশাসক’ বা ‘স্বৈরাচারী’ বলেও কটাক্ষ করে থাকেন। এ ধরনের গুরুতর ‘অপবাদ’ থেকে তাঁকে রক্ষা করতে এগিয়ে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সংসদ টিভি-তে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর কয়েক দশকের রাজনৈতিক জীবনে তিনি “মোদীর মতো কোনো শ্রোতাকে দেখেননি”।

অমিত শাহ বলেন, আমাদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হচ্ছে, সেগুলো ভিত্তিহীন। আমি মোদীজির মতো শ্রোতা দেখিনি। কোনো সমস্যা নিয়ে বৈঠকে উপস্থিত হয়ে তিনি কম কথা বলেন, কিন্তু ধৈর্য ধরে প্রত্যেকের কথা শোনেন এবং তার পরে সিদ্ধান্ত নেন। তিনি দু’-তিনটি বৈঠকের পরে ধৈর্য ধরে একটি সিদ্ধান্ত নেন। আমরা প্রায়ই ভাবি ‘এত চিন্তা করার কী আছে”?

মোদীর বিরুদ্ধে স্বৈরাচারী শাসকের অপবাদ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি মোদীজির সঙ্গে বিরোধী দলের পাশাপাশি সরকারে থেকে কাজের সুযোগ পেয়েছি। তিনি যে কোনো ব্যক্তির মতামতের মূল্য বিবেচনা করেন, তারপর কোনো সিদ্ধান্ত নেন। তাই তিনি যে স্বৈরাচারী, সেই অভিযোগের কোনো সত্যতা নেই”।

অমিত শাহ আরও বলেন, “মোদীজি অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রীসভা পরিচালনা করেন। একটি ফোরামে যা আলোচনা করা হয় তা সবার সামনে ফাঁস করা যায় না, তাই একটি ভুল ধারণা রয়েছে যে তিনি সমস্ত সিদ্ধান্ত নেন কিন্তু তা নয়। তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেন, সবার কথা শোনেন এবং ভালো-মন্দ দিকগুলো মূল্যায়ন করেন। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই তাঁর উপর নির্ভর করে, কারণ তিনি প্রধানমন্ত্রী”।

একই সঙ্গে তাঁর সংযোজন, “এটা দু:খজনক যে, যাঁরা ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তাঁরা প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য সত্যকে বিকৃত করার চেষ্টা করছেন”।

এক বছরেরও বেশি সময় ধরে কৃষক আন্দোলন নিয়ে মোদীর পাশে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, গত বছর যে তিনটি আইন নিয়ে আসা হয়েছে, সেগুলো নিয়ে একাংশের কৃষকের উদ্বেগ ভিত্তিহীন। বিজেপি সরকার কৃষকদের স্বার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “প্রধানমন্ত্রী মোদী ভারতকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন। এর আগে তিনি একাধিক বার বলেছেন, দেশের পরিবর্তনের জন্যই আমরা ক্ষমতায় এসেছি। শুধু সরকার চালানোই আমাদের কাজ নয়। পরিবর্তন নিয়ে আসাও আমাদের লক্ষ্য। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস-ই আমাদের মন্ত্র”।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:

ছুটির দিনেও বিরাম নেই, নতুন রেকর্ড গড়ল পেট্রোল, ডিজেলের দাম

বঙ্গের বায়ুমণ্ডলে উত্তুরে বাতাস, বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও পুজোয় দুর্যোগের আশংকা নেই

কেরলে সংক্রমণ কমার জের, ৭ মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ ভারতে

তিন সপ্তাহ আগে ছিল ছয় জেলা, এখন পশ্চিমবঙ্গের ৮ জেলায় সক্রিয় কোভিডরোগীর সংখ্যা একশোর কম

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি অপরিবর্তিত, সামান্য বাড়লেও কলকাতার সংক্রমণ উদ্বেগজনক নয়

সংসদীয় স্থায়ী কমিটিতে শিশির-দিব্যেন্দু জায়গা পেলেন তৃণমূল সাংসদ হিসেবেই



from KhaborOnline https://ift.tt/2WWccJA

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts