ভাসান চরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বাংলাদেশ-রাষ্ট্রপুঞ্জ মউ স্বাক্ষর

ঋদি হক: ঢাকা 

রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ ও রাষ্ট্রপুঞ্জ সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষর করেছে। ভাসান চরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রক এবং রোহিঙ্গাদের নিয়ে কর্মরত রাষ্ট্রপুঞ্জের সংস্থাগুলোর তরফে ইউএনএইচসিআরের (UNHCR) মধ্যে এই মউ স্বাক্ষর হয়।

সমঝোতা স্মারকটি শিক্ষা, দক্ষতা-প্রশিক্ষণ, জীবিকা এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুরক্ষার পাশাপাশি শরণার্থীদের দ্বীপটিতে শালীন জীবনযাপনে সহায়তা করবে। ভবিষ্যতে মায়ানমারে স্থায়ী প্রত্যাবর্তনের জন্য তাদের আরও ভালো ভাবে প্রস্তুত করা হবে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর জানিয়েছে, সমঝোতা স্মারক রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও স্থায়ী ব্যবস্থায় মায়ানমারে ফিরে যাওয়া পর্যন্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের উদারতা এবং সমর্থনের বহিঃপ্রকাশ।

দ্বীপটিতে বাংলাদেশি এনজিওর মাধ্যমে মানবিক সহায়তার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের মানবিক সহযোগিতা পরিপূরক ভিত্তি তৈরি করবে। মউ স্বাক্ষরের আগে কক্সবাজারে রোহিঙ্গা কমিউনিটি এবং দ্বীপটিতে বসবাসকারী রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করেছে রাষ্ট্রপুঞ্জ। রোহিঙ্গাদের চাহিদা ও মতামত ভালো ভাবে বোঝার জন্য ২০২১ সালের মার্চে রাষ্ট্রপুঞ্জ ভাসান চর সফর করে।

ইউএনএইচসিআর বলছে, জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৯ লাখ রোহিঙ্গার জন্য মানবিক কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রতি রাষ্ট্রপুঞ্জের অব্যাহত সমর্থনের অঙ্গীকারেরও পুনর্নিশ্চয়তার প্রমাণ এই মউ। ভাসান চর সংক্রান্ত এই চুক্তির মাধ্যমে দ্বীপে বসবাসকারী রোহিঙ্গাদের ক্রমবর্ধমান সংখ্যার সুবিধার্থে সেবা ও কার্যক্রমের ক্ষেত্রে সরকার ও রাষ্ট্রপুঞ্জের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার অনুমোদন দেওয়া হল।

ইউএনএইচসিআর আরও বলেছে, এই আলোচনা দ্বীপে কাজ করা সরকারের সমকক্ষীয় ও এনজিওগুলোর সঙ্গে নিয়মিত চলতে থাকবে এবং ভাসান চরে যে কোনো মানবিক ও সুরক্ষার বিষয় ইউএনএইচসিআরকে অবহিত করবে। ইউএনএইচসিআর বলেছে, রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে উদার মানবিক সহায়তার বাড়ানোর জন্য উৎসাহিত করবে।

আরও পড়তে পারেন

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলায় ৩ বাংলাদেশি-সহ আহত ১০

ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর উপলক্ষ্যে রোকেয়া সুলতানার একক শিল্পকর্ম প্রদর্শনী

দেড় বছর পর আন্তর্জাতিক পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে ভারতে

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা

বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে, বললেন বাংলাদেশের তথ্যমন্ত্রী

দুর্গোৎসব বাংলাদেশে: মহালয়ায় দেশ জুড়ে নানা অনুষ্ঠান, দেবী দুর্গাকে আবাহনের প্রস্তুতি



from KhaborOnline https://ift.tt/3ls4fFz

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts