কলকাতা: দুর্গাপুজোর জন্য করোনাজনিত বিধিনিষেধে আরও কিছুটা সাময়িক ছাড় দিল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়েছে, সমস্ত দোকান, রেস্তোরাঁ এবং পানশালা সাধারণ নিয়ম অনুযায়ী খোলা থাকতে পারে। ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত জারি থাকবে এই সাময়িক ছাড়।
করোনা আবহে দোকান, রেস্তোরাঁ খোলা ও বন্ধের নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। সেই নিয়ম অনুযায়ী রাত সাড়ে ১০টার পর দোকান-রেস্তোরাঁ, পানশালা বন্ধ করে দিতে হোত। পুজো উপলক্ষ্যে সেই নিয়মে সাময়িক ছাড় দিল রাজ্য সরকার।
১০ অক্টোবর, পঞ্চমী থেকে ২০ অক্টোবর পর্যন্ত দোকানপাট, রেস্তোরাঁ ও পানশালা বন্ধের নির্দিষ্ট সময় পিছিয়ে দেওয়া হয়েছে। নয়া বিজ্ঞপ্তির জেরে পুজোর সময় দোকানপাট, রেস্তোরাঁ বা পানশালা আরও বেশি সময় খোলা রাখা যাবে। তবে সে ক্ষেত্রে করোনাবিধি সম্পূর্ণ ভাবে মেনে চলতে হবে।
উল্লেখ্য, রাজ্যে বর্তমানে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত অলিখিত নাইটকার্ফু চলে। সেটাও রবিবার থেকে সাময়িক ভাবে উঠে যাচ্ছে। তবে পুজো শেষ হলেই সেই বিধিনিষেধ আবার ফিরবে।
আরও পড়তে পারেন
লখিমপুর খেরি কাণ্ডে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্র
লখিমপুর খেরির হিংসাত্মক ঘটনার অন্যান্য প্রতিবেদন পড়ুন এখানে: লখিমপুর খেরি হিংসা
from KhaborOnline https://ift.tt/3uX4ADe