সংসদীয় স্থায়ী কমিটিতে শিশির-দিব্যেন্দু জায়গা পেলেন তৃণমূল সাংসদ হিসেবেই

নয়াদিল্লি ও কাঁথি: দু’জনেই বিদ্রোহী, কারণ বাড়ির এক ছেলে বিধানসভার বিরোধী দলনেতা। কিন্তু এখনও পর্যন্ত দু’জনের কেউই তৃণমূল ছাড়েননি। তাই তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা পেলেন।

শনিবার সংসদের একাধিক স্থায়ী কমিটির পুনর্গঠন করা হয়েছে। শিশির জায়গা পেয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রক ও দিব্যেন্দু রসায়ন-সার মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে। তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় খাদ্য, গণবণ্টন মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে থাকছেন। লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যানের আলোচনার মাধ্যমে স্থায়ী কমিটির পুনর্গঠন হয়েছে।

এই কমিটি পুনর্গঠনের বিষয়টি কেন দেরি হচ্ছে, তা নিয়ে কংগ্রেসের জয়রাম রমেশ ও তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন সক্রিয় ছিলেন। বিজেপি সাংসদরা তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ থেকে শশী তারুরকে সরানোর দাবি তুললেও তাঁকে ওই পদে রেখে দেওয়া হয়েছে। ওই কমিটিতে এসেছেন তৃণমূলের নতুন রাজ্যসভা সাংসদ জহর সরকার।

তৃণমূলের আর এক নতুন সাংসদ সুস্মিতা দেব শিক্ষা, নারী, শিশুকল্যাণ মন্ত্রকের স্থায়ী কমিটিতে গিয়েছেন। ডেরেক পরিবহণ মন্ত্রক থেকে চলে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটিতে। রাহুল গান্ধী আগের মতোই প্রতিরক্ষা মন্ত্রকের স্থায়ী কমিটিতে রয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে অর্থ মন্ত্রকের স্থায়ী কমিটিতে রাখা হয়েছে।

আরও পড়তে পারেন

পুজোর জন্য পশ্চিমবঙ্গে আরও কিছুটা শিথিল হল করোনাজনিত বিধিনিষেধ

লখিমপুর খেরি কাণ্ডে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্র

অ্যাকশনের রিয়্যাকশন! লখিমপুর খেরিতে বিজেপি কর্মীদের মৃত্যু সম্পর্কে মন্তব্য কৃষক নেতা রাকেশ টিকায়েতের



from KhaborOnline https://ift.tt/3FyeCzB

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts