তিন সপ্তাহ আগে ছিল ছয় জেলা, এখন পশ্চিমবঙ্গের ৮ জেলায় সক্রিয় কোভিডরোগীর সংখ্যা একশোর কম

কলকাতা: উৎসবের মরশুমে করোনা সংক্রমণের ক্ষেত্রে কিছুটা স্বস্তির তথ্য। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ৮ জেলায় সক্রিয় কোভিডরোগীর সংখ্যা একশোর কম। তাৎপর্যের বিষয়টি হল মাত্র তিন সপ্তাহ আগেও ৬টি জেলায় সক্রিয় রোগীর সংখ্যা ছিল একশোর নীচে।

এই মুহূর্তে রাজ্যে সব থেকে কম সক্রিয় রোগী রয়েছে পুরুলিয়া জেলায়। সেখানে মাত্র ২৩ জন কোভিডরোগী বর্তমানে চিকিৎসাধীন। এ ছাড়া আরও যে সাতটি জেলায় সক্রিয় রোগী একশোর নীচে রয়েছে, তারা হল যথাক্রমে:-

১) উত্তর দিনাজপুর– ২৫

২) মুর্শিদাবাদ– ৩৮

৩) কালিম্পং– ৬৯

৪) আলিপুরদুয়ার– ৭৬

৫) বীরভূম– ৯০

৬) ঝাড়গ্রাম– ৯২

৭) মালদা– ৯৮

রাজ্যে গত জুলাই মাসের শুরুতেই করোনার দৈনিক সংক্রমণ এক হাজারের নীচে এসে গিয়েছিল। তার পর অবশ্য সে ভাবে কমেনি সংক্রমণ। কার্যত এক জায়গাতেই রয়ে গিয়েছে। কখনও বাড়ছে, কখনও কমছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় সক্রিয় রোগী কখনও বাড়ছে, কখনও কমছে।

রাজ্যের বাকি জেলাগুলিতে সক্রিয় রোগী কেমন রয়েছে, দেখে নিন:-

১) দক্ষিণ দিনাজপুর– ১৩২

২) কোচবিহার– ১৫৬

৩) পশ্চিম বর্ধমান– ১৭০

৪) বাঁকুড়া- ২০৫

৫) জলপাইগুড়ি– ২১৪

৬) পূর্ব মেদিনীপুর– ২৯৫

৭) পূর্ব বর্ধমান– ৩০৮

৮) পশ্চিম মেদিনীপুর– ৩৩০

৯) দার্জিলিং– ৩৭৯

১০) নদিয়া– ৫৩৮

১১) হুগলি– ৫৫৫

১২) দক্ষিণ ২৪ পরগণা– ৫৫৭

১৩) হাওড়া– ৫৫৮

১৪) উত্তর ২৪ পরগণা– ১,২৬০

১৫) কলকাতা– ১,৪৬৬

কলকাতা এবং উত্তর ২৪ পরগণাতে সংক্রমণ এখন বেশি, তার কারণ উৎসবের মরশুম চলছে। তবে পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। কারণ সংক্রমণের হার এখনও উদ্বেগজনক জায়গায় যায়নি।

আরও পড়তে পারেন

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি অপরিবর্তিত, সামান্য বাড়লেও কলকাতার সংক্রমণ উদ্বেগজনক নয়

সংসদীয় স্থায়ী কমিটিতে শিশির-দিব্যেন্দু জায়গা পেলেন তৃণমূল সাংসদ হিসেবেই

পুজোর জন্য পশ্চিমবঙ্গে আরও কিছুটা শিথিল হল করোনাজনিত বিধিনিষেধ

লখিমপুর খেরি কাণ্ডে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্র

অ্যাকশনের রিয়্যাকশন! লখিমপুর খেরিতে বিজেপি কর্মীদের মৃত্যু সম্পর্কে মন্তব্য কৃষক নেতা রাকেশ টিকায়েতের



from KhaborOnline https://ift.tt/3loe6fA

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts