কেরলে সংক্রমণ কমার জের, ৭ মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ ভারতে

নয়াদিল্লি: কেরলে দৈনিক সংক্রমণে ক্রমশ লাগাম পড়ছে। অন্য রাজ্যে পরিস্থিতি দিন দিন ভালো হচ্ছে। পশ্চিমবঙ্গে সংক্রমণ না কমলেও নতুন করে বাড়ছে না। এর ফলে পঞ্চমীর দিনই অত্যন্ত স্বস্তির খবর দিল দেশের করোনা সংক্রমণ। গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ রেকর্ড করে ফেলল ভারত। সক্রিয় রোগীর সংখ্যাও আরও অনেকটাই কমে গিয়েছে।

নতুন সংক্রমণ আরও কমল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী রবিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৩৯ লক্ষ ৫৩ হাজার ২৫৭। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে ১২ লক্ষ ৮৩ হাজার ২১২টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ১.৪১ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ৯৭১। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৫ হাজার ৬৭২ জন।

সংক্রমণ কোথায় কেমন

গত ২৪ ঘণ্টায় ৩টি রাজ্যে সংক্রমণ ছিল এক হাজারের ওপরে। স্বস্তির বিষয়টি হল সংক্রমণ লাগামছাড়া হওয়া মিজোরামেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন হাজারের কম মানুষ। আর কেরলে এই নিয়ে চলতি সপ্তাহে তিন বার সংক্রমণ দশ হাজারের নীচে রেকর্ড করা হল। বিস্তারিত তথ্য দেখে নিন।

১) কেরল – ৯,৪৭০

২) মহারাষ্ট্র – ২,৪৮৬

৩) তামিলনাড়ু – ১,৩৪৪

গত ২৪ ঘণ্টায় পঞ্জাব (২৮), হরিয়ানা (৯), গুজরাত (২৪), রাজস্থান (১), দিল্লি (৩০), বিহার (৪), ঝাড়খণ্ড (৯), মধ্যপ্রদেশ (৮) এবং উত্তরাখণ্ড (১৭) মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন মাত্র ১৩০ জন।

সংক্রমণের থেকে বেশি ছিল সুস্থতা

রবিবার দেশে নতুন সংক্রমণের থেকে বেশ কিছুটা বেশি ছিল সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬২৪ জন। এর ফলে এখনও পর্যন্ত ভারতে মোট সুস্থ হলেন ৩ কোটি ৩২ লক্ষ ৭১ হাজার ৯১৫ জন। ভারতে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৯৭.৯৯ শতাংশে।

মৃতের সংখ্যা আরও কমল

ভারতে কোভিডে মৃতের সংখ্যাটি আরও অনেকটাই কমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গিয়েছেন ২১৪ জন। এর ফলে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যাটি বেড়ে হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৫৮৯। দেশে মৃত্যুহার বর্তমানে রয়েছে ১.৩৩ শতাংশে।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে: 

তিন সপ্তাহ আগে ছিল ছয় জেলা, এখন পশ্চিমবঙ্গের ৮ জেলায় সক্রিয় কোভিডরোগীর সংখ্যা একশোর কম

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি অপরিবর্তিত, সামান্য বাড়লেও কলকাতার সংক্রমণ উদ্বেগজনক নয়

সংসদীয় স্থায়ী কমিটিতে শিশির-দিব্যেন্দু জায়গা পেলেন তৃণমূল সাংসদ হিসেবেই

পুজোর জন্য পশ্চিমবঙ্গে আরও কিছুটা শিথিল হল করোনাজনিত বিধিনিষেধ

লখিমপুর খেরি কাণ্ডে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্র

অ্যাকশনের রিয়্যাকশন! লখিমপুর খেরিতে বিজেপি কর্মীদের মৃত্যু সম্পর্কে মন্তব্য কৃষক নেতা রাকেশ টিকায়েতের



from KhaborOnline https://ift.tt/3BtMQ4W

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts