এখন পেটিএম ব্যবহার করেই পাওয়া যাবে এই সব বাড়তি সুবিধা

পেমেন্ট অ্যাপ পেটিএমের মিনি-অ্যাপ স্টোরের মাধ্যমেই এখন পাওয়া যাবে ডিজিলকার পরিষেবা!

পেটিএম (Paytm) ব্যবহারকারীদের জন্য জুড়ল একাধিক নতুন সুবিধা। এই অ্যাপ ব্যবহার করে ডিজিলকার (DigiLocker)-এর মাধ্যমে এখন আধার, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির আরসি, বিমার নথিপত্র সংরক্ষণ করতে পারবেন সহজেই।

ভারত সরকারের বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ক্লাউড-ভিত্তিক প্ল্যাটফর্ম ডিজিলকার। পেমেন্ট অ্যাপ পেটিএমের মিনি-অ্যাপ স্টোরের মাধ্যমে এ বার ডিজিলকারের পরিষেবা যুক্ত করা হয়েছে।

Paytm- এ DigiLocker Mini App ব্যবহারকারীরা অফলাইনে বা স্বল্প কানেক্টিভিটি এলাকায় থাকা সত্ত্বেও ডিজিলকার থেকে সমস্ত সরকারি রেকর্ড অ্যাক্সেস করতে পারবেন।

এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে, পেটিএম ব্যবহারকারীরা এখন আধার, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির আরসি, বিমা, কোভিড-১৯ ভ্যাকসিন সার্টিফিকেটের মতো অন্যান্য নথি যোগ এবং ডাউনলোড করতে পারবেন।

পেটিএম দাবি করেছে, কোনো নথি সম্পর্কিত তথ্য সংরক্ষণ বা পাঠায় না অ্যাপটি। এটি ডিজিলকারকে নিজের মিনি অ্যাপ স্টোরে অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে, পেটিএম ব্যবহারকারীরা নিজের ডিজিটাল নথি সংরক্ষণ এবং অ্যাক্সেস করতে সক্ষম হবেন। সে ক্ষেত্রে নথি যাচাইয়ের ক্ষেত্রে তার কপির প্রয়োজন হবে না। যেমন, যাঁরা পেটিএম-এর মাধ্যমে নিজের কোভিড ভ্যাকসিন বুক করেছেন, তাঁরা একটা ক্লিকেই ভ্যাকসিন সার্টিফিকেটটি ডিজিলকারে সেভ করতে পারবেন।

এ প্রসঙ্গে পেটিএম মুখপাত্র জানিয়েছেন, “আমরা ডিজিটালকার প্ল্যাটফর্মের পরিষেবা পেটিএম অ্যাপে জুড়তে পেরে উচ্ছ্বসিত। লক্ষ লক্ষ ব্যবহারকারী, যাঁরা ভ্যাকসিন বুকিং, ভ্রমণ, FASTag, বিমা, কেওয়াইসি এবং অন্যান্য নথির ক্ষেত্রে পেটিএম অ্যাপ ব্যবহার করছেন, তাঁরা ডিজিলকারের পরিষেবা পেয়ে খুশি হবেন”।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে: 

মহাষ্টমীর সকালে মুখভার আকাশের, হালকা বৃষ্টির সম্ভাবনা

আগের দিনের তুলনায় সামান্য বাড়লেও ১৬ হাজারের নীচেই থাকল দেশের দৈনিক সংক্রমণ

আফগানিস্তানের মাটি যেন কোনোভাবেই সন্ত্রাসের আঁতুড়ঘর না হয়ে ওঠে, জি২০ বৈঠকে বার্তা নরেন্দ্র মোদীর



from KhaborOnline https://ift.tt/3AzXNR9

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts