২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করল আরবিআই!
নয়াদিল্লি: ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের (IMPS) মাধ্যমে টাকা পাঠানোর সীমা বাড়াল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। নতুন নিয়মে, ২ লক্ষ টাকার পরিবর্তে এখন ৫ লক্ষ টাকা ট্রান্সফার করা যাবে।
ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI)-এর আইএমপিএস সিস্টেম গ্রাহকদের দিনে ২৪ ঘণ্টা টাকা ট্রান্সফার করার পরিষেবা দিয়ে থাকে। তবে এত দিন এই সিস্টেমের মাধ্যমে ২ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যেত, সেটার সীমা বাড়িয়েই এ বার ৫ লক্ষ টাকা করা হল।
২০১৪ সালে এই পরিষেবাটি যুক্ত করা হয়েছিল। এর মধ্যে রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, ব্যাঙ্ক শাখা, এটিএম, এসএমএস এবং আইভিআরএস পরিষেবা।
এসএমএস এবং আইভিআরএস চ্যানেলের জন্য প্রতি লেনদেনের সীমা ৫ হাজার টাকা। এখন আরটিজিএস পরিষেবাও ২৪ ঘণ্টাই পাওয়া যায়। আরবিআই বলেছে, আরটিজিএসের পরে এখন আইএমপিএসে লেনদেন বাড়ানোর জন্যই এই প্রস্তাব রাখা হয়েছে। আরবিআই এক বিবৃতিতে বলেছে, আইএমপিএসের সীমা বাড়ানোর বিষয়টি ডিজিটাল পেমেন্টকে উৎসাহ জোগাবে। এখন গ্রাহকরা ২ লক্ষ টাকার উপরেও ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।
অন্যদিকে, ফের এক বার রেপো রেটে কোনো পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস মুদ্রানীতি পর্যালোচনা বৈঠকের পর বলেছেন, রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ রাখা হয়েছে। এই অষ্টম বার কেন্দ্রীয় ব্যাঙ্কের মূল সুদের হার অপরিবর্তিত রইল।
আরও পড়তে পারেন
৪ কেন্দ্রের উপনির্বাচনে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল, বিজেপি
গোড়ায় গলদ! কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্বের ইঙ্গিত প্রশান্ত কিশোরের
কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে এখনও কেন গ্রেফতার করছে না উত্তরপ্রদেশ পুলিশ, জানতে চাইল সুপ্রিম কোর্ট
দেবীপক্ষের দ্বিতীয় দিন ২১ হাজারের ঘরে নামল সংক্রমণ, মৃত্যুও নামল তিনশোর নীচে
লখিমপুর কাণ্ডের নিন্দা করে বিজেপির কর্মসমিতি থেকে বাদ পড়লেন বরুণ গান্ধী, মা মানেকাও
from KhaborOnline https://ift.tt/3Bo0g2t