কলকাতা: আগামী ৩০ অক্টোবর উপনির্বাচন দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবায়। হাতে সময় থাকতেই প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো। তৃণমূল এবং বিজেপি প্রকাশ করেছে নিজেদের তারকা প্রচারকের নামের তালিকা।
তৃণমূলের তারকা প্রচারক
আসন্ন চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় রয়েছে ২০ জনের নাম।
রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বকসি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষের নাম।
একই সঙ্গে তৃণমূলের প্রচারে থাকবেন সায়নী ঘোষ, জুন মালিয়া, দেব (দীপক অধিকারী), সোহম চক্রবর্তী, শতাব্দী রায়, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুনসি, মিমি চক্রবর্তী এবং মনোজ তিওয়ারিরাও।
বিজেপির তারকা প্রচারক
বিজেপির তারকা প্রচারকের তালিকায় প্রথমেই নাম রয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।
নাম রয়েছে সাত জন কেন্দ্রীয় মন্ত্রীর। স্মৃতি ইরানি, গিরিরাজ সিং, সুভাষ সরকার, জল বার্লা, নিশীথ প্রামাণিক, প্রতিমা ভৌমিক, শান্তনু ঠাকুরের নাম রয়েছে তারকা প্রচারকদের তালিকায়।
এ ছাড়া রয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার। থাকছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, দেবশ্রী রায়, রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়-সহ অন্যরা।
আরও পড়তে পারেন
গোড়ায় গলদ! কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্বের ইঙ্গিত প্রশান্ত কিশোরের
কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে এখনও কেন গ্রেফতার করছে না উত্তরপ্রদেশ পুলিশ, জানতে চাইল সুপ্রিম কোর্ট
দেবীপক্ষের দ্বিতীয় দিন ২১ হাজারের ঘরে নামল সংক্রমণ, মৃত্যুও নামল তিনশোর নীচে
লখিমপুর কাণ্ডের নিন্দা করে বিজেপির কর্মসমিতি থেকে বাদ পড়লেন বরুণ গান্ধী, মা মানেকাও
কাটল জট, টিকার পুরো ডোজ নিলে ব্রিটেন প্রবেশের পর কোনো ভারতীয় যাত্রীকে থাকতে হবে না কোয়ারান্টাইনে
from KhaborOnline https://ift.tt/3BD3M9n