নয়াদিল্লি: কংগ্রেসে যোগ দিতে পারেন প্রশান্ত কিশোর! কয়েক দিন আগে এমনই চর্চা শুরু হয়েছিল জাতীয় রাজনীতিতে। তবে শুক্রবার তাঁর এক রহস্যময় টুইট ঘিরে নতুন জল্পনা। শেষ কয়েক মাসে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে ঘন ঘন বৈঠকে বসা অভিজ্ঞ ভোট কৌশলী দ্বন্দ্বের ইঙ্গিতই দিলেন ওই টুইটে।
এ দিন এক টুইটার পোস্টে লখিমপুর খেরির ঘটনা নিয়ে উলটো কথা বললেন প্রশান্ত। বলেছেন, এই ঘটনাকে সামনে রেখে যারা শতাব্দী প্রাচীন দলটির দ্রুত পুনরুদ্ধার করবেন বলে ধরে নিয়েছেন, তাঁরা ‘বড়ো হতাশা’র মধ্যে রয়েছেন। তা হলে কি রাহুল অথবা প্রিয়ঙ্কা গান্ধী বঢররা মতো কংগ্রেসের উচ্চ নেতৃত্বকেই নিশানা করলেন প্রশান্ত?
একই সঙ্গে পঞ্জাব এবং ছত্তীসগঢ়ে কংগ্রেসের সাম্প্রতিক জটিল অবস্থার প্রসঙ্গও টেনেছেন ‘পিকে’। ওই টুইটেই লেখেন, কংগ্রেসের “গভীর-বদ্ধমূল সমস্যা এবং কাঠামোগত দুর্বলতা” কাটিয়ে ওঠার কোনো চটজলদি সমাধান নেই।
বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। তার আগে যোগী আদিত্যনাথ সরকারকে বেকায়দায় ফেলতে আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে কংগ্রেস। যদিও এর মধ্যে কংগ্রেসের কোনো লাভালাভের সমীকরণ দেখছেন না প্রশান্ত কিশোর। তাঁর মতে, যোগী সরকারের সমালোচনার মাধ্যমে দলের পুনরুজ্জীবন করার মতো অবস্থায় নেই কংগ্রেস।
পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট মিটে যাওয়ার পর গত জুলাই মাসে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জোরালো জল্পনা তৈরি হয়েছিল। সে সময় তিনি দিল্লিতে গিয়ে ‘গান্ধী’দের সঙ্গে ঘন ঘন বৈঠক করছিলেন। এমনটাও শোনা যায়, আগামী বছর পাঁচটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। তার পর অবশ্য তিনি নিজেই জানিয়ে দেন, এই কাজ যথেষ্ট করেছেন, এ বার তিনি বিরতি নিতে চান।
আরও পড়তে পারেন
কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে এখনও কেন গ্রেফতার করছে না উত্তরপ্রদেশ পুলিশ, জানতে চাইল সুপ্রিম কোর্ট
দেবীপক্ষের দ্বিতীয় দিন ২১ হাজারের ঘরে নামল সংক্রমণ, মৃত্যুও নামল তিনশোর নীচে
লখিমপুর কাণ্ডের নিন্দা করে বিজেপির কর্মসমিতি থেকে বাদ পড়লেন বরুণ গান্ধী, মা মানেকাও
কাটল জট, টিকার পুরো ডোজ নিলে ব্রিটেন প্রবেশের পর কোনো ভারতীয় যাত্রীকে থাকতে হবে না কোয়ারান্টাইনে
from KhaborOnline https://ift.tt/3lpEfL7