আরও স্বস্তির খবর! সাড়ে ১৯ হাজারে নামল দৈনিক সংক্রমণ

নয়াদিল্লি: উৎসবের মরশুম পুরোপুরি শুরু হয়ে গিয়েছে ভারতে। আর তার মধ্যে স্বস্তি দিয়ে দেশে নতুন করে কমতে শুরু করেছে করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ ২০ হাজারের নীচে এসে গিয়েছে। এর পেছনে অবশ্যই কেরলের কিছু ভূমিকাও রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতির আরও উন্নতি হয়েছে।

নতুন সংক্রমণ আরও কমল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৩৯ লক্ষ ৩৫ হাজার ৯১। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫২০ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে ১২ লক্ষ ৬৯ হাজার ২৯১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ১.৫৩ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৪৩। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৩ হাজার ৫৭৮ জন।

সংক্রমণ কোথায় কেমন

গত ২৪ ঘণ্টায় ৪টি রাজ্যে সংক্রমণ ছিল এক হাজারের ওপরে। কেরলে সংক্রমণ সব থেকে বেশি থাকলেও এখন নতুন করে চিন্তার জায়গা হয়েছে মিজোরাম। গত ২৪ ঘণ্টায় কোথায় কোথায় সংক্রমণ ৪ সংখ্যায় ছিল দেখে নিন।

১) কেরল – ১০,৯৪৪

২) মহারাষ্ট্র – ২,৬২০

৩) তামিলনাড়ু – ১,৩৫৯

৪) মিজোরাম– ১,০৮০

গত ২৪ ঘণ্টায় পঞ্জাব (১৬), হরিয়ানা (১৪), গুজরাত (১৯), রাজস্থান (৫), দিল্লি (৩৯), উত্তরপ্রদেশ (১১), বিহার (৪), ঝাড়খণ্ড (২০), মধ্যপ্রদেশ (৬) এবং উত্তরাখণ্ড (১৯) মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন মাত্র ১৫৩ জন।

সংক্রমণের থেকে বেশি ছিল সুস্থতা

শনিবারও দেশে নতুন সংক্রমণের থেকে বেশ কিছুটা বেশি ছিল সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৭০ জন। এর ফলে এখনও পর্যন্ত ভারতে মোট সুস্থ হলেন ৩ কোটি ৩২ লক্ষ ৪৮ হাজার ২৯১ জন। ভারতে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৯৭.৯৮ শতাংশে।

মৃতের সংখ্যা আড়াইশোর নীচে

ভারতে কোভিডে মৃতের সংখ্যাটি আবার আড়াইশোর নীচে এসে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গিয়েছেন ২৪৮ জন। এর ফলে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যাটি বেড়ে হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৩৭৫। দেশে মৃত্যুহার বর্তমানে রয়েছে ১.৩৩ শতাংশে।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে: 

ত্রিপুরার পুরভোটে লড়বে তৃণমূল, প্রস্তুতি শুরু করতে বললেন অভিষেক

কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টার পদ থেকে সরলেন কেভি সুব্রহ্মণ্যম

এ বার বন্ধ হল মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, ক্ষমা চাইল ফেসবুক

উদ্বেগের কিছু নেই, পশ্চিমবঙ্গের করোনার দৈনিক সংক্রমণে স্থিতাবস্থা অব্যাহত

দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে বিশেষ নির্দেশ হাইকোর্টের



from KhaborOnline https://ift.tt/3DtDOWj

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts