ত্রিপুরার পুরভোটে লড়বে তৃণমূল, প্রস্তুতি শুরু করতে বললেন অভিষেক

আগরতলা: বিধানসভা নির্বাচনের আগেই ত্রিপুরায় ভোটের ময়দানে নামতে চাইছে তৃণমূল। রাজ্যের পুরভোটের লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এই বিষয়ে প্রস্তুতি শুরু করার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই এ বিষয়ে নবগঠিত ত্রিপুরা স্টিয়ারিং কমিটিকে বার্তা দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, আগামী নভেম্বরে ত্রিপুরা সফরে যাবেন অভিষেক। তাঁর উপস্থিতিতে ভোটে লড়ার কৌশল চূড়ান্ত হবে।

ত্রিপুরায় সাংগঠনিক কাজকর্মে গতি আনতে বুধবার ১৯ সদস্যের স্টিয়ারিং কমিটি গঠন করেছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শুক্রবার সন্ধ্যায় কালীঘাটের দফতর থেকে ত্রিপুরার নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, বৈঠকে দলের তিন নেতাকে ত্রিপুরার আট জেলার দায়িত্ব ভাগ করে দিয়েছেন তিনি।

স্টিয়ারিং কমিটির সদস্য আশিষ লাল সিংহকে খোয়াই, ধলাই, উত্তর ত্রিপুরা ও উনকোটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিককে দেওয়া হয়েছে দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলার দায়িত্ব। সিপাহীজলা ও পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্ব পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব

ওই ভার্চুয়াল বৈঠকেই দায়িত্বপ্রাপ্ত তিন নেতাকে ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত জেলাভিত্তিক কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন অভিষেক। স্টিয়ারিং কমিটির অন্য সদস্যেরাও তাঁদের সহায়তা করবেন। কর্মীসভা, মিছিল এবং বাড়ি বাড়ি জনসংযোগ অভিযান হবে এই পর্যায়ে।

উল্লেখ্য, মেয়াদ শেষ হয়ে গেলেও অতিমারি পরিস্থিতির জন্য আগরতলা পৌর নিগম-সহ রাজ্যের পুরসভাগুলিতে ভোট হয়নি। এই বছরের শেষে সেই ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে: 

কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টার পদ থেকে সরলেন কেভি সুব্রহ্মণ্যম

এ বার বন্ধ হল মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, ক্ষমা চাইল ফেসবুক

উদ্বেগের কিছু নেই, পশ্চিমবঙ্গের করোনার দৈনিক সংক্রমণে স্থিতাবস্থা অব্যাহত

দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে বিশেষ নির্দেশ হাইকোর্টের

জেআরডি টাটার ছবি টুইট করে এয়ার ইন্ডিয়াকে ‘পুনরায় স্বাগত’ জানালেন রতন টাটা



from KhaborOnline https://ift.tt/2YAKO4c

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts