এ বারও কালীপুজোয় নিষিদ্ধ থাক শব্দবাজি, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

কলকাতা: করোনা আবহে গত বছর কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজি পোড়ানোর ওপরে কলকাতা হাইকোর্ট যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তা এ বারও বহাল থাকুক। এই মর্মে আর্জি জানিয়ে ফের জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে।

শুক্রবার সেই মামলা করার আবেদন মঞ্জুর করেছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। পুজোর ছুটি চলাকালীন অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

গত বছর করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়ায় বাজির দূষণ রোধে কড়া নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশের আগেই টালা বাজি বাজার সমিতি-সহ কলকাতার কয়েকটি বাজি ব্যবসায়ী সংগঠন নিজেরাই বাজি বিক্রি বন্ধ রাখার কথা জানিয়েছিল।

নাগরিকদের অভিজ্ঞতা, কোর্টের নির্দেশের ফলে গত বারের দীপাবলি অন্য রকম ছিল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বাজি ফাটেনি রাজ্যে। অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে কালীপুজো এবং দীপাবলি উৎসব পালন হয়েছিল।

তবে গত বছরের তুলনায় এ বছর করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। টিকাকরণ জোরকদমে চলছে বলে গুরুতর অসুস্থতাও অনেকটাই কমে গিয়েছে। এই প্রেক্ষিতে হাইকোর্ট এ বার কী বলে সে দিকেই তাকিয়ে গোটা রাজ্য।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:

আরও স্বস্তির খবর! সাড়ে ১৯ হাজারে নামল দৈনিক সংক্রমণ 

ত্রিপুরার পুরভোটে লড়বে তৃণমূল, প্রস্তুতি শুরু করতে বললেন অভিষেক

কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টার পদ থেকে সরলেন কেভি সুব্রহ্মণ্যম

এ বার বন্ধ হল মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, ক্ষমা চাইল ফেসবুক

উদ্বেগের কিছু নেই, পশ্চিমবঙ্গের করোনার দৈনিক সংক্রমণে স্থিতাবস্থা অব্যাহত



from KhaborOnline https://ift.tt/3ApXfgH

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts